লকডাউনের জেরে কলকাতায় ফের ব্রিটিশ এয়ারওয়েজ

১১ বছর পর ফের কলকাতার আকাশ ছোঁবে ব্রিটিশ এয়ারওয়েজ। করোনার প্রকোপে দেশের বিভিন্ন প্রান্তে আটকে পড়া ব্রিটিশ নাগরিকদের উদ্ধার করতেই আসছে ব্রিটিশ এয়ারওয়েজের বিশেষ বিমান। আগামী ১৯শে এপ্রিল কলকাতায় এসে পৌঁছনোর কথা রয়েছে তাদের।

ব্রিটিশ দুতাবাস সূত্রে জানা গেছে করোনার জেরে ভারতে কয়েক হাজার ব্রিটিশ নাগরিক আটকে রয়েছেন। এবার তাদের উদ্ধার করতে ১২টি বিশেষ উড়ান চালাবে ব্রিটিশ এয়ারওয়েজ। ভারতে আটকে পড়া প্রায় ৩ হাজার জনকে তারা ফিরিয়ে নিয়ে যাবে দেশে। এই জন্য শুক্রবার সন্ধ্যা থেকেই শুরু হয়েছে বুকিং। ইন্ডিয়া ট্রাভেল অ্যাডভাইস পেজটি থেকে এই বিমানের জন্য বুকিং করা যাবে।

এই বিষয়ে কলকাতায় ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার নিক লো জানিয়েছেন, “আমরা আশ্বস্ত যে ব্রিটিশ এয়ারওয়েজটি কলকাতা থেকে লন্ডন ভায়া দিল্লী বিশেষ বিমান চালাবে ১৯শে এপ্রিল, রবিবার। আমরা আশা করছি আমাদের দেশের সবাই নিজের নিজের বাড়ি নিশ্চিন্তে পৌঁছে যাবে।”

ইতিমধ্যেই ৫ই এপ্রিল থেকে তারা গোয়া, মুম্বই ও দিল্লী বিমানবন্দর থেকে উড়ান চালিয়েছে। তবে কলকাতা ছাড়াও বেশ কয়েকটি জায়গা থেকে উড়বে এই ব্রিটিশ এয়ারওয়েজ। সেগুলি হল-

অমৃতসর- ১৩,১৭ ও ১৯ তারিখ।
আহমেদাবাদ- ১৩ ও ১৫ তারিখ।
গোয়া- ১৪ ও ১৬ তারিখ।
গোয়া থেকে ভায়া মুম্বই- ১৮ তারিখ। তিরুবনন্তপুরম থেকে ভায়া কোচি- ১৫ তারিখ। হায়দ্রাবাদ থেকে ভায়া আহমেদাবাদ- ১৭ তারিখ। চেন্নাই থেকে ভায়া বেঙ্গালুরু- ২০ তারিখ।

তবে ভারত ছাড়াও নেপাল, ঘানা, ফিলিপিন্স, ইকুয়েডর, বলিভিয়া, তিউনিসিয়া, পেরুর মতো দেশগুলি থেকেও আটকে পড়া ব্রিটিশ নাগরিকদের উদ্ধার করে তাদের ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026