নিউজ

লকডাউনেও চলবে রেল, বড় সিদ্ধান্ত উত্তর-পূর্ব সীমান্ত রেলের

দেশে বাড়তে চলেছে লকডাউন। কেন্দ্রের সাথে রাজ্যের মুখ্যমন্ত্রীদের বৈঠকে আজ লকডাউন বাড়ানোর প্রসঙ্গে আলোচনা হয়েছে বলে জানা গেছে। বেশ কিছু রাজ্যে লকডাউন বাড়িয়ে দেওয়া হয়েছে। এমনকি বাংলাতেও আজ লকডাউন বাড়িয়ে ৩০ এপ্রিল পর্যন্ত করার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বর্তমান পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রাখতে দেশে লকডাউনের মেয়াদ বাড়ানো ছাড়া সরকারের আর কোনো উপায় নেই।

এইসময় ভারতীয় রেল নতুন করে ঘোষণা করল যে পার্সেল ট্রেন চালানো হবে, তবে সেই পার্সেল ট্রেন নির্দিষ্ট রুটে চালানো হবে। এই পার্সেল ট্রেনগুলো চালানো হবে আসাম ও মেঘালয়ের ২ টি স্টেশনের মাঝে। গুয়াহাটি থেকে ডিব্রুগড় ও মেন্ডিপাথর পর্যন্ত এই ট্রেন চলবে। পণ্যসামগ্রী পৌঁছে দেবার জন্যই এই ট্রেন চালু করা হবে  .এই বিষয়টি এএনআই সংবাদ সংস্থার টুইট থেকে জানা গেছে।

প্রসঙ্গত, ভারতীয় রেল সূত্রে খবর, করোনা ভাইরাসের প্রকোপের উপর ভিত্তি করে রেলপথগুলোকে তিনটি জোনে ভাগ করা হবে। রেড জোন অর্থাৎ বিপজ্জনক এলাকায় রেল চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। ইয়োলো জোন অর্থাৎ মোটামুটি স্বাভাবিক এলাকায় গুরুত্বপূর্ণ কয়েকটি ট্রেন বাছাই করে চালানো হবে। গ্রিন জোন অর্থাৎ বিপদমুক্ত এলাকায় যতটা সম্ভব বেশি ট্রেন চালানোর বন্দোবস্ত করা হবে। সম্প্রতি বিভিন্ন জোনের ডিভিশনাল ম্যানেজারদের নিয়ে ডাকা রেলওয়ে বোর্ডের রিভিউ মিটিংয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করার বিষয়ে উঠে বিভিন্ন মতামতের থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026