আজ নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী ১০ জুন পর্যন্ত সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। তবে অনলাইনে পড়াশুনা চালিয়ে যেতে বলেছেন। এছাড়া টেলিভিশনের বিভিন্ন সংবাদ চ্যানেলে যেভাবে পড়াশুনা নিয়ে অনুষ্ঠান করা হচ্ছে, সেটা চালিয়ে যাওয়া হোক আর এই নতুন উদ্যোগকে মুখ্যমন্ত্রী ‘খুব ভালো’ বলেছেন।
মুখ্যমন্ত্রী বলেছেন যে বেশ কয়েক বছর ধরেই অতিরিক্ত তাপমাত্রার কারণে স্কুলগুলির গরমের ছুটি বাড়িয়ে দেওয়া হয়। এবার ও গরমের ছুটির সময় চলে এসেছে, তাই মাঝখানে কয়েকদিনের জন্য না খুলে একেবারে ১০ জুন পর্যন্ত করা হল। এই ছুটিটাকে একসাথে গরমের ছুটির সাথে এডজাস্ট করা হল। এর সাথে পয়লা বৈশাখের পর থেকে আবার মিড ডে মিল দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন। পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পাশ করিয়ে দেবার বিষয়টিও তিনি পুনরায় উল্লেখ করেছেন।
আগামী ৩০ এপ্রিল পর্যন্ত বাংলায় লকডাউন চলবে, একথাও তিনি বৈঠকে আজ জানিয়েছেন। প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে তিনি একাধিক দাবি তুলেছেন, সেই দাবিগুলি নিয়েও সাংবাদিক বৈঠকে উল্লেখ করেছেন। এর পাশাপাশি রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৫। যার মধ্যে ১৬ টি পরিবারেরই ৭০ জন আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…