নিউজ

‘তাড়াহুড়ো করে লকডাউন তুললে মারাত্মক পরিণাম হবে’, সতর্ক করল WHO

এই মুহুর্তে বিশ্ব জুড়ে একটাই আতঙ্ক, করোনা আতঙ্ক। মারণ এই ভাইরাস চীন থেকে উৎপত্তি হয়ে ক্রমশ সমগ্র পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। সবচেয়ে ভয়ঙ্কর পরিস্থিতি হয়েছে ইউরোপের দেশ গুলিতে। এই অবস্থায় করোনা ভাইরাসের হাত থেকে বাঁচার জন্য ইউরোপীয় দেশগুলিতে লকডাউন জারি ছিল। কিন্তু বর্তমানে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসার ফলে স্পেন, ইতালি, জার্মানি, ইংল্যান্ডের মতো দেশগুলি লকডাউন তোলার পরিকল্পনা করছিল।

কিন্তু শনিবার WHO কর্তা টেডরোজ আধানম গেবিয়াসেস করোনা আক্রান্ত দেশগুলিকে তাড়াহুড়ো না করার পরামর্শ দেন। WHO এর কর্তা বলেন, ‘ইউরোপের বেশ কয়েকটি দেশ থেকে অনেকটা আশাপ্রদ খবর এসেছে। স্পেন, ইতালি, জার্মানির মতো দেশ গুলি থেকে ভালো খবর পাওয়া গেছে। কিন্তু এখনই তাড়াহুড়ো করার কোনো দরকার নেই। এখনই লকডাউন তুলে দিলে লকডাউনের আগের অবস্থায় আর আসতে সময় লাগবে না।’

WHO এর কর্তা সমস্ত দেশগুলিকে লকডাউন তোলার ব্যাপারে চিন্তাভাবনা করতে বলেছেন। কিন্তু টানা লকডাউনের ফলে সাধারণ মানুষের অসুবিধার কথাও মেনে নিচ্ছেন WHO কর্তা। সাধারণ মানুষের যাতে অসুবিধা না হয় তার জন্য ভারতের মতো আর্থিক প্যাকেজের ঘোষণা করতে অন্য দেশগুলিকে অনুরোধ করেছেন তিনি। সারা বিশ্বে এই মুহুর্তে করোনায় আক্রান্তের সংখ্যা ১৭ লক্ষ ১০ হাজার ৩২৪ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ১ লক্ষ ৩ হাজার ৫১২ জনের। ভারতে আক্রান্তের সংখ্যা ৭,৮৭৬ যার মধ্যে মারণ এই ভাইরাসে মৃত্যু হয়েছে ২৫০ জনের।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026