মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ নবান্নে সাংবাদিক বৈঠকে জানিয়েছেন রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৯৫ জন। রাজ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬ জন। যার মধ্যে ১৬ টি পরিবারের ৭০ জন আক্রান্ত হয়েছেন। এরসাথে প্রধানমন্ত্রীর কাছে তিনি কি কি দাবি তুলে ধরেছেন, সেগুলির সম্পর্কেও সাংবাদিক বৈঠকে জানিয়েছেন। মুখ্যমন্ত্রী বলছেন, ” ধান কাটতে একসাথে ৫০ জন যাবার কোনো দরকার নেই, ধান কাটা নিয়ে কোনো সমঝোতা নয়”। এরসাথে কৃষকদের জন্য ‘অন্নদাত্রী’ নামক একটি App আর কয়েকদিনের মধ্যে তৈরী করা হবে বলে তিনি জানিয়েছেন। বাংলায় ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউন হবে বললেন মুখ্যমন্ত্রী।
স্কুল-কলেজ আগামী ১০ জুন পর্যন্ত বন্ধের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। অনলাইনে যাতে শিক্ষা ব্যবস্থা চালানো যায় সেই দিকটা বিশেষ নজর দিতে বলেছেন। পয়লা বৈশাখের পর আরেকবার মিড্ ডে মিল দেওয়া হবে। অত্যাবশ্যকীয় পণ্যের দোকানগুলির সময়সীমা বাড়িয়ে দেওয়া হয়েছে, যাতে একসাথে সবাই গিয়ে জমায়েত না করেন। তাই সকাল ১০ টা থেকে সন্ধ্যে ৭ টা পর্যন্ত দোকান খোলা রাখা যাবে।
পয়লা বৈশাখের দিন বাড়িতেই পুজো করার কথা বলেছেন। নিয়ম মেনে বাড়িতেই হালখাতা করতে বললেন মুখ্যমন্ত্রী। মানুষজনের সুবিধার্থে বেকারি চালু হবে। তবে সেক্ষেত্রে অবশ্যই নিয়ম মানতে হবে। নিয়ম না মানলে কড়া ব্যবস্থা ও নেওয়া হবে। কাল ও পরশু নবান্ন বন্ধ থাকবে, নবান্নে স্যানিটেজ করতে হবে বলেছেন মুখ্যমন্ত্রী। লকডাউনে পুলিশকে বার্তা মুখ্যমন্ত্রীর। পুলিশকে বাড়াবাড়ি করতে মুখ্যমন্ত্রী নিষেধ করেছেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…