নিউজ

প্রধানমন্ত্রীর কাছে রাজ্যবাসীর স্বার্থে একাধিক দাবি মমতার

আজ প্রধানমন্ত্রীর সাথে  দেশের প্রায় সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক হয়েছে। প্রধানমন্ত্রী প্রত্যেক মুখ্যমন্ত্রীদের বলেছেন যে যেকোনো সময় প্রধানমন্ত্রীকে ফোন করা যাবে, যদি কোনো পয়েন্ট গাইডলাইনে যোগ করতে চান, সেটা প্রধানমন্ত্রীকে জানাতে বলেছেন। সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও।

মুখ্যমন্ত্রী আজ বৈঠকে বেশ কিছু দাবি তুলেছেন, সেগুলি হল-

১) অসংগঠিত ক্ষেত্রে আর্থিক প্যাকেজ ঘোষণা করার আবেদন করেছেন মুখ্যমন্ত্রী।

২) ১০০ দিনের কর্মীদের আগামী ২ মাসের জন্য বেতন দেবার কথা ও তিনি বলেছেন।

৩) আন্তর্জাতিক উড়ান পরিষেবা বন্ধ রাখার আর্জি জানিয়েছেন।

৪) দূরপাল্লার ট্রেন বন্ধ রাখার কথা বলেছেন।

৫) এছাড়া আন্তর্জাতিক সীমান্ত বন্ধের আর্জি ও মুখ্যমন্ত্রী জানিয়েছেন।

৬) তার সাথে পরিযায়ী শ্রমিকদের দেখভালের ব্যবস্থাও করার আবেদন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

৭) এছাড়া দেশের জিডিপি-র অন্তত ৬ শতাংশ দেশের বর্তমান পরিস্থিতিতে ব্যবহার করতে তিনি প্রস্তাব জানিয়েছেন। এই ক্ষেত্রে তিনি ইংল্যান্ড ও জাপানের জিডিপি-র প্রসঙ্গ তুলে ধরেছেন।

৮) এরসাথে যে সমস্ত কোম্পানির পক্ষ থেকে মুখ্যমন্ত্রীদের ত্রাণ তহবিলে অনুদান দিচ্ছেন, তাদের ক্ষেত্রে CSR-র সুযোগ সুবিধা দেওয়া হোক, সেটার কথা তিনি বলেছেন। প্রসঙ্গত, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এই সুবিধা দেওয়া হয়। তাই সেটা এক্ষেত্রেও শুরু করার দাবি করেছেন।

৯) সমস্ত দিকগুলি মানবিক দিক থেকে দেখার আবেদন করেছেন।

১০) নিত্য প্রয়োজনীয় জিনিসের যোগান উপযুক্ত পরিমানে রাখার আর্জি তিনি জানিয়েছেন।

১১) ক্ষুদ্র, মাঝারি ও পর্যটন শিল্পের জন্য কিছু সুযোগ সুবিধার আবেদন তিনি করেছেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026