Pushpa 2 Collection: বক্স অফিসে ঝড় তুলেছে “পুষ্পা ২”, দেখে নিন ১৪তম দিন শেষে কত টাকা আয় করল দক্ষিণী সিনেমা

বছরের শেষ লগ্নে এসে বড় পর্দায় সবচেয়ে সুপারহিট সিনেমা গুলির তালিকায় জায়গা করে নিয়েছে আল্লু অর্জুনের “পুষ্পা-২”। উপার্জনের দিক থেকে বলিউডের একাধিক সিনেমাকে পিছনে ফেলেছে এই দক্ষিণী সিনেমাটি। ৫ই ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পর থেকে একের পর এক রেকর্ড গড়েছে এই সিনেমা। শুরুর দিনে বাম্পার উপার্জনের মাধ্যমে একাধিক রেকর্ড নিজের নামে অন্তর্ভুক্ত করেছে “পুষ্পা-২”। আমরা আপনাদের জানিয়ে রাখি, ইতিমধ্যে “পুষ্পা ২” সিনেমা ২০২৩-২৪ বছরে সর্বোচ্চ আয় করা সিনেমার তালিকায় সেরা চারে প্রবেশ করেছে। এমনকি, প্রভাসের বহু আলোচিত কল্কি সিনেমার রেকর্ড ভেঙে ফেলেছে “পুষ্পা ২”।

ধারণা করা হচ্ছে, চলতি বছরে সবচেয়ে রেকর্ড পরিমাণ উপার্জনের খেতাব জিতে নেবে এই সিনেমা। আল্লু অর্জুন এবং রশ্মিকা মানন্দার অসাধারণ জুটিতে নির্মিত এই সিনেমাটি বর্তমানে বিনোদনপ্রেমীদের বিনোদনের সেরা মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। আমরা আপনাদের বলি, জনপ্রিয় এই সিনেমাটি ৫ ভাষায় মুক্তি পেলেও সর্বাধিক উপার্জন করেছে হিন্দি ভাষাতে। আপনারা জানলে অবাক হবেন, হিন্দি ভাষায় এই সিনেমাটি প্রায় ৫০০ কোটি টাকা উপার্জন করেছে।

আজকের প্রতিবেদনে দেখে নিন, ১৪তম দিন শেষে কত টাকা উপার্জন করল আল্লু অর্জুনের পুষ্পা ২-

‘পুষ্প ২ দ্য রুল’ প্রথম দিনে ১৭৪.৯৫ কোটি টাকা দিয়ে দুর্দান্ত ওপেনিং করেছিল। ছবিটি দ্বিতীয় দিনে ৯৩.৮ কোটি টাকা, তৃতীয় দিনে ১১৯.২৫ কোটি টাকা এবং চতুর্থ দিনে ১৪১.০৫ কোটি টাকা আয় করেছে। পঞ্চম দিনে ‘পুষ্প ২’-এর সংগ্রহ ছিল ৬৪.৪৫ কোটি টাকা এবং ষষ্ঠ দিনে এটি আয় করেছে ৫১.৫৫ কোটি টাকা। এখন সপ্তম দিনে, ছবিটি ৪১ কোটি টাকা আয় করেছিল। অর্থাৎ, সপ্তাহ শেষে পুষ্পা ২-র সংগ্রহ ছিল ৬৮৬ কোটি টাকা। তবে এখানেই থেমে থাকেনি সিনেমার উপার্জন। ৯ম তম দিনে সিনেমাটি ৩৬.৪ কোটি টাকা, ১০ম তম দিনে সিনেমাটি ৬৩.৩ কোটি টাকা, ১১ তম দিনে ৭৬.৬ কোটি টাকা, ১২ তম দিনে ২৬.৯৫ কোটি টাকা, ১৩ তম দিনে ২৩.৩৫ কোটি টাকা এবং ১৪ তম দিনে ১৫.০৮ কোটি টাকা উপার্জন সহ সর্বমোট ৯৬৭.৪৮ কোটি টাকা উপার্জন করেছে।

Kriti Lekha Shome

Recent Posts

২৫ কোটির তারকা বল করলেন না! বিস্ফোরক ব্যাখ্যা রাহানের, চোট নিয়েও বড় আপডেট

আইপিএলের প্রথম ম্যাচেই নজরে এল বড় প্রশ্ন—কেন ক্যামেরন গ্রিন বল করলেন না? ২৫ কোটির এই…

March 30, 2026

সাইকেলের দামে স্কুটার! এক চার্জে ৬০ কিমি চলবে, Ujaas-এর এই মডেলেই বাজিমাত

ভারতে ইলেকট্রিক যানবাহনের চাহিদা দ্রুত বাড়ছে। পেট্রোল-ডিজেলের খরচ থেকে বাঁচতে এখন অনেকেই ঝুঁকছেন ই-স্কুটারের দিকে।…

March 30, 2026

পোস্ট অফিসের দারুণ স্কিম! ৩ মাস অন্তর ৫১,২৫০ টাকা, বৃদ্ধ বয়সে নিশ্চিন্ত আয়ের সুযোগ

বৃদ্ধ বয়সে আর্থিক সুরক্ষা নিয়ে অনেকেই চিন্তায় থাকেন। কোথায় টাকা রাখলে নিরাপদ থাকবে এবং নিয়মিত…

March 30, 2026

KKR vS MI: ২২০ করেও হার! ওয়াংখেড়েতে KKR-র ভরাডুবি — এই ৫ বড় ভুলে হাতছাড়া ম্যাচ

ওয়াংখেড়েতে আরও এক বার মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হারল কলকাতা নাইট রাইডার্স। ২২০ রান করার পরও…

March 30, 2026

Rahul Banerjee Postmortem: জলে কতক্ষণ ছিলেন? ময়নাতদন্তে চাঞ্চল্য—ফুসফুসে বালি, রহস্যে ঘেরা রাহুলের মৃত্যু

টলিউড অভিনেতা Rahul Arunoday Banerjee-র মৃত্যুর পর ময়নাতদন্তের রিপোর্ট সামনে আসতেই গোটা ঘটনাকে ঘিরে তৈরি…

March 30, 2026

ক্ষমতায় এলে বেকারদের মাসে ৪০০০ টাকা! যুব ভোটে বাজিমাত করতে বড় চাল অভিনেতা বিজয়ের

বিধানসভা ভোটের আগে বড় রাজনৈতিক চমক! পশ্চিমবঙ্গে ‘যুবসাথী’ প্রকল্পের সাফল্যের পর এবার সেই পথেই হাঁটতে…

March 30, 2026