নিউজ

প্রিয় কঙ্গনার জন্য সঞ্জয় রাউতকে হুমকি, গ্রেফতার কলকাতার যুবক

কলকাতা:‌ চলতি সপ্তাহের প্রথম থেকেই কঙ্গনা রানাউত আর শিবসেনার বাগবিতন্ডায় উত্তপ্ত গোটা মহারাষ্ট্র। মুম্বাইয়ের সিনেমা মাফিয়া থেকে মাদক চক্র কোনোকিছু নিয়েই বলতে ছাড়েনি বলিউড ক্যুইন কঙ্গনা রানাউত। এরপরেই শিবসেনার সঙ্গে একের পর এক ঝামেলায় জড়িয়ে পড়েন কঙ্গনা।

রাতারাতি তার অফিস ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে বিএমসি, মুম্বাই সরকারের যুক্তি এই সম্পত্তি ছিলো বেআইনি। আর এই টাল বাহানার মাঝেই ঘটলো আরেক বিপত্তি। শিবসেনার সাংসদ সঞ্জয় রাউতকে ফোনে হুমকি দেওয়ার অভিযোগে কলকাতার এক বাসিন্দাকে গ্রেফতার করলো মুম্বই পুলিশ। ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ করা হয়েছে।

কলকাতার ওই বাসিন্দা পলাশ বসু পেশায় একজন জিম প্রশিক্ষক। সূত্রের খবর কঙ্গনার সাথে এই ঘটনার পর এদিন পলাশ সঞ্জয় রাউতকে ফোন করেন। এমনকি ফোন করে কঙ্গনার বিরুদ্ধে কথা বলার জন্য হুমকি দিতে থাকেন।আর এই ঘটনার পরই পলাশের বিরুদ্ধে পদক্ষেপ নেয় মুম্বাই পুলিশ। পলাশের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলাও রুজু করা হয়েছে। শুক্রবার আলিপুর আদালতে তাঁকে পেশ করে ট্রানজিট রিমান্ড চাইবে মুম্বই পুলিশ।

কিন্তু বিচারক ট্রানজিট রিমান্ডের অনুমতি না দিলেও পলাশকে মুম্বই নিয়ে যেতে চাইছে মুম্বাই পুলিশ। এমনকি পুরো ঘটনাটা ইতিমধ্যেই খতিয়ে দেখতে শুরু করেছে পুলিশ।কিন্তু এই ঘটনার পর পলাশের পারিবারিক আইনজীবীদের অভিযোগ, কঙ্গনার ভক্ত নন পলাশ বসু। আর শিবসেনার সাংসদ সঞ্জয় রাউতের মতো প্রভাবশালী লোকের ফোন নম্বর পাওয়াও খুব মুশকিল। তাই এই ফোন করা অস্মভব ব্যপার। পলাশকে সরাসরি ফাঁসানো হচ্ছে আর কিছুই না।

 

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026