নিউজ

শিবসেনার পর এবার কঙ্গনার নিশানায় সনিয়া গান্ধী

মুম্বই: শিবসেনার পর এবার সনিয়া গান্ধী, আজ কংগ্রেস সভানেত্রীকে উদ্দেশ্য করে বাক্যবানে বিধলেন কঙ্গনা রানাওয়াত৷ কংগ্রেস সভানেত্রী  সনিয়া গান্ধিকে নিশানা করে ট্যুইটারে লেখেন, “ইতিহাস আপনার নিস্তব্ধতা এবং উদাসীনতার বিচার করবে”। কংগ্রেসও মহারাষ্ট্রের জোট সরকার থাকার কারণেই সনিয়াকে আক্রমণ করে কঙ্গনা বলেন, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেও সনিয়া-সেনা।

প্রসঙ্গত, মুম্বাইয়ের সিনেমা মাফিয়া থেকে মাদক চক্র কোনোকিছু নিয়েই বলতে ছাড়েনি বলিউড ক্যুইন কঙ্গনা রানাওয়াত। এরপরেই শিবসেনার সঙ্গে একের পর এক ঝামেলায় জড়িয়ে পড়েন কঙ্গনা। রাতারাতি তার অফিস ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে বিএমসি, মুম্বাই সরকারের যুক্তি এই সম্পত্তি ছিলো বেআইনি। আর এই টাল বাহানার মাঝেই ঘটলো আরেক বিপত্তি।

সনিয়াকে উদ্দেশ্য করে কঙ্গনা টুইট করেন, “সম্মানীয় কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধীজি, যে ভাবে আপনার সরকার আমার সঙ্গে ব্যবহার করছে, একজন মহিলা হিসেবে আপনি কি তাতে বিচলিত নন? বি আর আম্বেদকর সংবিধানে যে নীতিগুলি আমাদের দিয়েছেন, সে গুলি অনুসরণ করার জন্য কি আপনি আপনার সরকারকে অনুরোধ করতে পারেন না?”এরপর আরো লেখেন, “আপনি পশ্চিমের দেশে বড় হলেও ভারতে বসবাস করেছেন৷ আপনি হয়তো মহিলাদের লড়াই সম্পর্কে ওয়াকিবহল৷ আপনার সরকার আইনশৃঙ্খলাকে বুড়ো আঙুল দেখিয়ে মহিলাদের এ ভাবে হয়রান করছে দেখার পরও আপনার নিস্তব্ধতা এবং উদাসীনতার বিচার ইতিহাস একদিন করবে৷ আশা করি, এ বিষয়ে আপনি হস্তক্ষেপ করবেন”।

এমনকি বাল ঠাকরেকে নিয়েও  তিনি টুইট করে বলেন,  “বাল ঠাকরের ভয় ছিল একদিন তাঁর তৈরি শিবসেনা কংগ্রেসের সঙ্গে হাত মেলাবে৷ তাঁর দলের এই অবস্থা দেখে আজ তিনি কী ভাবছেন, তা খুব জানতে ইচ্ছে করছে”।

 

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026