টেক বার্তা

ভারতের যেসব কোম্পানি চিনের টাকায় চলে, জানুন

কেন্দ্র সরকার সম্প্রতি ৫৯ টি চীনা অ্যাপ ব্যান করেছে। এই ৫৯ টি অ্যাপের মধ্যে টিকটক, ইউসি ব্রাউজার, শেয়ার ইটের মতো জনপ্রিয় বেশ কিছু অ্যাপসও আছে। সীমান্ত নিয়ে চীন ও ভারতের মধ্যে উত্তেজনার মধ্যেই ডিজিটাল ক্ষেত্রে ভারতের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু ভারতের অনেক স্টার্টআপে চীনা কোম্পানি গুলির একটা বড় বিনিয়োগ আছে। ভারতের বড় বড় কিছু কোম্পানির একটা বড় অংশের বিনিয়োগ আসে বিভিন্ন চীনা কোম্পানি থেকে।

SnapDeal, Swiggy, Udaan, Zomato, Big Basket, BYJU, Flipkart, Delhivery, Hike, Make My Trip, Ola, Paytm, Paytm Mall, Policy Bazaar এর মতো বড় বড় কোম্পানি গুলির একটা বড় অংশের শেয়ার আছে বিভিন্ন চীনা কোম্পানির হাতে। ডেটা এন্ড অ্যানালিটিক্স ফার্ম গ্লোবাল ডাটার একটি রিপোর্ট অনুযায়ী, গত চার বছরে বিভিন্ন ভারতীয় কোম্পানিতে চীনা বিনিয়োগ বেড়েছে প্রায় ১২ গুণ। গ্লোবাল ডাটা জানাচ্ছে, চার বছর আগে ২০১৬ সালে ভারতীয় বিভিন্ন কোম্পানিতে চীনা বিনিয়োগ ছিল ৩৮১ মিলিয়ন মার্কিন ডলার, চার বছর পর ২০২০ সালে তা বেড়ে হয়েছে ৪.৬ বিলিয়ন মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যে টাকার পরিমাণ ৩২ হাজার কোটি টাকা।

চীনের আলিবাবা, টেনসেন্ট, টিআর ক্যাপিটাল ও হিলহাউস ক্যাপিটালের মতো সংস্থা একাধিক ভারতীয় কোম্পানিতে বিনিয়োগ করেছে। Paytm, Snapdeal, BigBasket, Zomato-তে ২.৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে চীনের আলিবাবা সংস্থা। Ola, Swiggy, Hike, Dream 11, BYJU-তে ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে চীনের আর এক সংস্থা টেনসেন্ট। জানা যাচ্ছে, ২৪ টি ভারতীয় স্টার্টআপের মধ্যে ১৭ টিতে সরাসরি বিনিয়োগ আছে চীনের এই বড় সংস্থা গুলির।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026