ফের নিজেকে বদলে ফেলছে নোভেল করোনা ভাইরাস। এতদিন বিশ্ব জুড়ে যে করোনা ভাইরাসের উপদ্রব দেখা গিয়েছে এবার সেই ধরন বদলে করোনা নিজেকে পরিবর্তন করছে বলে দাবি বিজ্ঞানীদের। যে করোনা ভাইরাসের হদিশ মেলে চলতি বছরের জানুয়ারি মাসে তার জিনগত গঠন ছিল চিনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের মতো। কিন্তু সম্প্রতি ফিনবার্গ স্কুল অব মেডিসিনের এগন অজার স্থানীয় রোগীদের শরীরে দেখেন সম্পূর্ণ ভিন্ন জিনের সমন্বয়ে গঠিত করোনা ভাইরাস।
বিজ্ঞানীরা জানিয়েছেন, আগের করোনা ভাইরাসের পৃষ্ঠে প্রোটিনের গঠন ব্লক হিসেবে প্রায় ১৩০০ অ্যামাইনো অ্যাসিড থাকত। কিন্তু সম্প্রতি হদিশ পাওয়া নয়া জিনগত গঠনের করোনায় পরিবর্তনের ফলে ভাইরাসে অ্যামাইনো অ্যাসাইড ৬১৪। তাজ্জব ব্যাপার হলো, জিনগত গঠন পরিবর্তনের ফলে অ্যামাইনো অ্যাসিডের প্রকার ডি থেকে জি হয়ে যেতে দেখা যাচ্ছে। আর এই করোনার প্রবেশ মানব শরীরে সম্ভব হয় স্পাইক প্রোটিনের ফলে। আর এই প্রোটিনের পরিবর্তন ঘটছেও স্পাইক প্রোটিনে।
বিজ্ঞানীরা জানাচ্ছেন, জিনগত গঠনের পরিবর্তনের যে নয়া করোনা ভাইরাসের হদিশ মিলেছে তা জি-অ্যামাইনো অ্যাসাইড। আর এই জিনের ভাইরাস আরও দ্রুত ছড়িয়ে পড়তে পারে বিশ্ব জুড়ে। পরিবর্তনের ফলে এই করোনা ভাইরাস আরও শক্তিশালী হয়ে উঠেছে। ক্রমাগত পরিবর্তনের ফলে স্পাইক প্রোটিনের গঠনে পরিবর্তন ঘটছে। বিজ্ঞানীরা জানিয়েছেন, ভাইরাসের সংক্রমণ সম্পর্কে অবগত হলেই এর বিরুদ্ধে লড়াই করা সহজ হবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…