নিউজ

যারা বিনামূল্যে রেশন নিচ্ছেন তাদের জন্য সুখবর, তাদের অ্যাকাউন্টে টাকা পাঠাবে সরকার

কেন্দ্রীয় সরকার দীর্ঘদিন ধরেই রেশন কার্ডধারীদের বিনামূল্যে রেশন দিচ্ছে। বিশেষ করে করোনার কয়েকটি ঢেউয়ের তরঙ্গ সামলাতে প্রত্যেকটি রাজ্যবাসীর পাশে দাঁড়িয়েছে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারগুলি। প্রায় প্রত্যেকটি রাজ্যেই বিনামূল্যে পাওয়া যাচ্ছিল গম এবং চাল। কিন্তু আপনার যদি রেশন কার্ড থাকে, তাহলে সরকারের থেকে আরও সুবিধা পেতে চলেছেন আপনি। আসলে এবার বিনামূল্যে চালের সাথে টাকা দেবে সরকার। এমন যুগান্তকারী পদক্ষেপ নিচ্ছে কর্ণাটকের সিদ্দারামাইয়া সরকার।

কর্ণাটক সরকার ‘অন্ন ভাগ্য’ নামে একটি নতুন প্রকল্প চালু করেছে যা গরিব পরিবারগুলিকে সাহায্য করবে। গরিব পরিবারগুলি প্রতি মাসে ১৭০ টাকা করে পাবেন। এই টাকা ৫ কেজি চাল কেনার জন্য ব্যবহার করা যেতে পারে। এই টাকা পরিবারের প্রধানের ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে। BPL কার্ড থাকা ১.২৮ কোটি পরিবার এই প্রকল্পের সুবিধা পাবেন। তবে পরিবারের প্রধানের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আধার কার্ডের সাথে লিঙ্ক না করলে এই টাকা আসবে না। প্রায় ২২ লাখ মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্ট এর সাথে আধার কার্ড লিঙ্ক করা নেই। তাই তাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছাবে না।

কর্ণাটক সরকারের ‘অন্ন ভাগ্য’ যোজনা সরকারের একটি বিনামূল্যের চাল প্রকল্প। এর আওতায় বিপিএল ক্যাটাগরির পরিবারগুলোকে প্রতি মাসে ১০ কেজি করে চাল দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। ১০ কেজির মধ্যে ৫ কেজি চাল কেন্দ্রীয় সরকার দেবে। সুবিধাভোগীরা দীর্ঘদিন ধরে এটি পাচ্ছেন। রাজ্য সরকার অতিরিক্ত ৫ কেজি চাল দেওয়ার ঘোষণা করেছে। কিন্তু এর বিনিময়ে প্রতি মাসে সুবিধাভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৭০ টাকা স্থানান্তর করা হচ্ছে। সরকার এফসিআই থেকে চাল কিনতে না পারায় এই নতুন নিয়ম চালু হচ্ছে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026