ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

DA Hike Update: কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি হবে এই দিন থেকে, কার্যকর হবে নতুন বেতন

সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা সম্পর্কিত আরো একটা বড় আপডেট। এবারে সরকারি কর্মচারীরা অধীর আগ্রহে মহার্ঘ ভাতা বৃদ্ধির জন্য অপেক্ষা করছেন। এসব কর্মচারীর অনেকের অপেক্ষার অবসান ঘটিয়ে দিয়েছে সরকার। সেন্ট্রাল পাবলিক সেক্টর এন্টারপ্রাইজেস এর কর্মীদের জন্য দারুন সুখবর দিয়েছে কেন্দ্রীয় সরকার। তাদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হয়েছে এবং এই বৃদ্ধি সেই সমস্ত কর্মচারীদের জন্যই ঘটেছে যারা ১৯৯২ সালের পে স্কেল অনুযায়ী কর্মরত। এছাড়াও যারা বর্তমানে বোর্ড স্তরের পদে রয়েছেন তাদের জন্যেও এই নতুন পরিবর্তন এসেছে। জেনে নেওয়া যাক এই কর্মচারীরা এখন কত হারে মহার্ঘ ভাতা পাবেন।

সরকারি কর্মচারী যাদের মূল বেতন প্রতি মাসে ৩ হাজার ৫০০ টাকা তারা এক জুলাই থেকে তাদের বেতনের উপর ৭০১.৯ শতাংশ মহার্ঘ ভাতা পেয়ে যাবেন। প্রায় ১৫ হাজার ৪২৮ টাকা মহার্ঘ ভাতা পাওয়া যাবে বলে জানা যাচ্ছে। অন্যদিকে যাদের মূল বেতন ৩৫০০ টাকার বেশি এবং ৬৫০০ টাকা পর্যন্ত তারা বেতনের উপরে ৫২৬.৪ শতাংশ মহার্ঘ ভাতা পেয়ে যাবেন। অর্থাৎ সবমিলিয়ে সর্বনিম্ন ২৪ হাজার ৫৬৭ টাকা মহার্ঘ ভাতা পাওয়া যাবে। যেসব কর্মচারীদের মূল বেতন ৬৫০০ টাকার বেশি এবং প্রতি মাসে ৯৫০০ টাকা পর্যন্ত তারা ৪২১.১% মহার্ঘ ভাতা পেয়ে যাবেন। তারা সর্বনিম্ন ৪০ হাজার টাকা পর্যন্ত মহার্ঘ ভাতা পাবেন।

কেন্দ্রীয় সরকারী কর্মচারীরা এই নতুন সিদ্ধান্তের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। শ্রম মন্ত্রকের তরফ থেকে এই নতুন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। AICPI সূচকের মে মাসের তথ্যের পরে মোট স্কোর ১৩৪.৭ শতাংশ হয়েছে। এরপরে স্কোর ৪৫.৫৮ শতাংশ হয়েছে। এমন পরিস্থিতিতে মহার্ঘ ভাতা ৪ শতাংশ বেড়ে ৪৬ শতাংশ হতে পারে বলে জানা যাচ্ছে। এতে এক কোটি কর্মচারী কর্মকর্তা এবং পেনশন ভোগী উপকৃত হবেন।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026