মাত্র ১০ হাজার টাকায় বাড়িতে নিয়ে আসুন ব্র্যান্ড নিউ Honda Shine, ইএমআই অনেকটাই কম

দেশে কমিউটার সেগমেন্টের বাইকের চাহিদা সবসময় কিছুটা বেশি থেকে এসেছে। যে সমস্ত কোম্পানি এই সেগমেন্টের বাইক তৈরি এবং বিক্রি করেন তাদের একটা আলাদা জনপ্রিয়তা রয়েছে ভারতীয় মার্কেটে। এরকমই একটি কোম্পানি হল Honda Motors। সম্প্রতি এই কোম্পানিটি এই সেগমেন্টে একটি নতুন বাইক নিয়ে হাজির হয়েছে। এই নতুন বাইকের নাম দেওয়া হয়েছে Honda Shine 100। এই বাইকটি আদতে ১২৫ সিসি Honda Shine এর একটি হালকা সংস্করণ। এটি বাজারে বাজাজ প্লাটিনা, হিরো এইচএফ ডিলাক্স এবং হিরো স্প্লেন্ডার প্লাস এর মত বাইকের সাথে প্রতিযোগিতা করতে পারে।

হোন্ডা কোম্পানিটি এই কমিউটার বাইকটি ৬৪,৯০০ টাকার প্রারম্ভিক মূল্যে বাজারে নিয়ে এসেছে। এই বাইকের অন রোড প্রাইস ৭৭,৬৯৯ টাকা। ৭৭ হাজার টাকার বাজেট না থাকলে আপনি এই এই বাইকটি কিনতে পারেন একটি আকর্ষণীয় প্ল্যান ব্যবহার করে। এই নিয়েই আমরা এই প্রতিবেদনে কথা বলব। এই আকর্ষণীয় প্ল্যান ব্যবহার করলে আপনি খুব সহজে ১০,০০০ টাকা ডাউনপেমেন্ট দিয়ে এই বাইকটি কিনতে পারেন। বাকি ৬৭,৬৯৯ টাকা আপনি ব্যাংকের থেকে লোন হিসাবেও গ্রহণ করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে ৯.৭ শতাংশ হারে সুদ দিতে হবে। আপনাদের জানিয়ে রাখি, তিন বছরের জন্য আপনারা এই ঋণ পেয়ে যাবেন। এই সময়ের মধ্যে আপনাকে প্রতি মাসে ২,১৭৫ টাকা করে মাসিক ইএমআই জমা দিতে হবে।

এই বাইকে আপনারা পেয়ে যাবেন ৯৮ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন, যেটি সর্বাধিক ৭.৩৮ bhp সত্যি উৎপন্ন করতে পারে এবং ৮.০৫ নিউটন মিটার সর্বাধিক টর্ক জেনারেট করতে পারে। এর সাথে আপনি পাবেন একটি ৪স্পীড গিয়ার বক্স। এই বাইকের মাইলেজ এর ব্যাপারে কথা বললে, এই বাইকটি আপনাকে ৬৫ কিলোমিটার পর্যন্ত মাইলেজ দেবে। পাশাপাশি এই বাইকটি ARAI সার্টিফিকেশন পেয়েছে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026