নিউজ

Weather alert: বাংলার দুদিকে বিশাল ঘূর্ণাবর্ত, কবে আসবে চরম পরিস্থিতি? ৫০ কিলোমিটার গতিতে বইবে ঝড়ো হাওয়া, জারি হল অ্যালার্ট

বঙ্গোপসাগর তোলপাড় করার দিন কি আরো এগিয়ে আসছে? এবার বঙ্গোপসাগরের উপরে শক্তি বাড়িয়ে তৈরি হয়েছে সাইক্লোনিক সার্কুলেশন। আইএমডি ওয়েদার অনুযায়ী মঙ্গলবার ১৮ জুলাই থেকে, এই ঘূর্ণাবর্ত তৈরি হবার সম্ভাবনা রয়েছে। মৌসাম ভবনের সাম্প্রতিকতম ওয়েদার আপডেট অনুযায়ী আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এই সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হতে পারে বলে জানানো হয়েছে। ফলে যতক্ষণ বেশি এই ঘূর্ণাবর্ত্য থাকবে তত বেশি শক্তি বৃদ্ধি করবে সেটি। এই ঘূর্ণাবর্তের ফলে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর থেকে দক্ষিণের নানা জেলায়।

কলকাতার আজকের ওয়েদার আপডেট অনুযায়ী তাপমাত্রা ৩২ ডিগ্রী সেলসিয়াস থাকতে পারে। আদ্রতা সর্বোচ্চ পরিমাণ থাকতে পারে ৮০ শতাংশ। এর ফলে ফিল লাইক তাপমাত্রা মোটামুটি ৪৩° সেলসিয়াস থাকতে পারে। কলকাতা ওয়েদার আপডেট আজকের দিনের বিভিন্ন সময়ে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরাখণ্ড পূর্ব রাজস্থান মধ্যপ্রদেশ বিদর্ভ ছত্রিশগড় মধ্য মহারাষ্ট্র দক্ষিণ গুজরাট সহ বিচ্ছিন্ন জায়গায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি জম্মু-কাশ্মীর লাদাখ পশ্চিম রাজস্থান আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ অসম মেঘালয় ওড়িশা কচ্ছ উপকূল অন্ধপ্রদেশ তেলেঙ্গানা কর্ণাটক কেরলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আইএমডি ওয়েদার আপডেট অনুযায়ী ইতিমধ্যেই দক্ষিণ ঝাড়খন্ড এবং আশেপাশের মধ্য ট্রপোস্ফিয়ার অঞ্চলে একটি ঘূর্ণাবর্ত্য বিরাজ করছে। মধ্য পাকিস্তান এবং পাঞ্জাবের উপর একটি ঘূর্ণিঝড় তৈরি হয়েছে। একই সাথে ৪৮ ঘণ্টার মধ্যে একটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে পশ্চিম উপকূলে। ওয়েদার এলার্ট অনুযায়ী একাধিক রাজ্যে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026