নিউজ

Local Train Cancelled: ৩৫ দিন ধরে বাতিল হবে হাওড়া শাখার এই ট্রেনগুলো, যাত্রীরা চরম সমস্যায় পড়তে পারেন

বাংলার বুকে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে যাতায়াত করার জন্য লাইফলাইন হল লোকাল ট্রেন। দৈনন্দিন প্রচুর মানুষ এই লোকাল ট্রেনের ভরসাতেই অত্যন্ত সাধ্যের মধ্যে খরচ করে নিজের গন্তব্যে পৌঁছাতে পারেন। তবে শেষ কিছু মাস ধরে বাংলা লোকাল ট্রেন লাইনে চলছে বিভিন্ন কাজ। আর তাই মাঝে মাঝেই বাতিল হচ্ছে একগগুচ্ছ করে লোকাল ট্রেন। এবার ৩৫ দিনের জন্য ব্যাহত হচ্ছে একাধিক লোকাল ট্রেনের পরিষেবা। কাজ হবে ব্যান্ডেল শক্তিগড় সেকশনে। এই সেকশনে লেভেল ক্রসিং বন্ধ না করার জন্য যাত্রীবাহী ট্রেনের যাতায়াত ব্যাহত হত। এবার সেই সমস্যা সমাধান করতে লেভেল ক্রসিংয়ে ওভারব্রীজ বানাবে রেল।

হাওড়া ডিভিশনের ব্যান্ডেল শক্তিগর সেকশনে আদিসপ্তগ্রমে ১২ নম্বর লেভেল ক্রসিংয়ের বদলে রোড ওভারব্রিজ বানানো হবে। এইজন্য ২০ জুলাই থেকে ২৪ আগস্ট অব্দি ট্রেন চলাচল ব্যাহত হবে। এই সময়কালে ট্রাফিক ও পাওয়ার ব্লকের সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ। এই প্রসঙ্গে এক আধিকারিক জানিয়েছেন যে এই রোড ওভারব্রীজ তৈরি হয়ে গেলে উপকৃত হবেন ব্যান্ডেল এলাকার বাসিন্দারা। এই সময়কালে বেশকিছু লোকাল ও মেমু ট্রেন বাতিল হবে। কোন ট্রেন কোনদিন বাতিল হবে? তা জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

EMU/MEMU বাতিল ট্রেনের তালিকা:

বর্ধমান থেকে 03052 এবং হাওড়া থেকে 37857 ট্রেনটি বাতিল করা হবে।

হাওড়া থেকে: 03051, ব্যান্ডেল থেকে:37781 এবং বর্ধমান থেকে:37782 এবং 37782 ট্রেনগুলি বাতিল করা হবে।

হাওড়া থেকে: 03051 এবং 37857 আর ব্যান্ডেল থেকে 37781 ট্রেনটি বাতিল করা হবে।

মেল/এক্সপ্রেস ট্রেন বাতিল:

13027 আপ হাওড়া – আজিমগঞ্জ কবিগুরু এক্সপ্রেস ২০ জুলাই, ২২ জুলাই থেকে ২৫ জুলাই, ২৭ জুলাই, ২৯ ও ৩০ জুলাই বাতিল থাকবে৷ এর পর আবার ৩ অগাস্ট, ৫ অগাস্ট আপ হাওড়া-আজিমগঞ্জ কবিগুরু এক্সপ্রেস বাতিল থাকবে৷ 13028 ডাউন আজিমগঞ্জ – হাওড়া কবিগুরু এক্সপ্রেস ২১ জুলাই, ২৩ জুলাই থেকে ২৬ জুলাই, ২৮ জুলাই, ৩০ ও ৩১ জুলাই বাতিল থাকবে। এর পর আবার ৪ অগাস্ট আর ৬ অগাস্ট ডাউন আজিমগঞ্জ – হাওড়া কবিগুরু এক্সপ্রেস বাতিল থাকছে৷

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026