টেক বার্তা

একেবারে নতুন লুক, ১২৫ সিসি Hero Splendor বাইক দেখলে আপনি যাবেন চমকে, জানুন দাম

এই মুহূর্তে ভারতে বিক্রিত সবথেকে জনপ্রিয় বাইকের কোম্পানি হয়ে উঠেছে হিরো মোটোকর্প। ভারতের বাজারে যে সমস্ত বাইক বিক্রি হয় তাদের মধ্যে এই কোম্পানির স্প্লেন্ডার বাইকটি সবথেকে বেশি জনপ্রিয়তা লাভ করেছে বিগত কয়েক বছরে। তাদের এই জনপ্রিয় তাকে মাথায় রেখেই সম্প্রতি এই কোম্পানিটি ১২৫সিসি সুপার স্প্লেন্ডার এর কালো রঙের একটি ভ্যারিয়েন্ট লঞ্চ করে দিয়েছে। এই নতুন বাইকের বেশ কিছু ছবি নিজেদের অফিসিয়াল টুইটার প্রোফাইল এবং ফেসবুক প্রোফাইলে আপলোড করেছে হিরো। এই সুপার স্প্লেন্ডার বাইক এর সাথে আপনারা পেয়ে যাচ্ছেন ১২৫ সিসি ইঞ্জিন। এতদিন পর্যন্ত স্প্লেন্ডার প্লাস ১০০ সিসি, এবং স্প্লেন্ডার আইস্মার্ট ১১০ সিসি ইঞ্জিনে উপলব্ধ ছিল।

হিরো কোম্পানির এই সম্পূর্ণ কালো সুপার স্প্লেন্ডার ১২৫ সিসি বাইকটি সম্প্রতি শোরুমে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং সম্প্রতি এই বাইকের একটি টিজার লঞ্চ করেছে কোম্পানি। কোম্পানির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এই টিজার আপনারা দেখতে পাচ্ছেন। তবে শুধুমাত্র কালো ছাড়াও আরো কিছু রং এর অপশন রয়েছে। এর মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন গ্লেজ ব্ল্যাক, নেক্সাস ব্লু, ডাস্কি ব্ল্যাক, হেভি গ্রে এবং সিবি রেড। যে দুটি ব্ল্যাক কালারের অপশন আপনারা দেখছেন সেগুলি একেবারে মনোটোন ব্ল্যাক বিকল্পে আপনারা পাবেন।

হিরো কোম্পানিতে এই মুহূর্তে যে অল ব্ল্যাক সুপার স্প্লেন্ডার বাইকটি লঞ্চ করেছে সেখানে আপনারা তেমন কিছু গ্রাফিক্স দেখতে পাবেন না। পুরোপুরি ক্লিন লুক পাওয়া যাবে এই বাইকে। এই ডিজাইন একটুখানি অন্যরকম করার জন্য এই সুপার স্প্লেন্ডার বাইকে থ্রি ডি ডিজাইন ব্যবহার করা হয়েছে। ফুয়েল জ্যাক এবং হিরো ব্যাজ দেওয়া হয়েছে সাইড বডিতে। এছাড়াও দুটি অন্য ফিনিশের সাথে দুটি নতুন ব্ল্যাক কালারের অপশন লাঞ্চ করেছে হিরো কোম্পানি। এই দুটি ডিজাইনের নাম রেগুলার গ্লস ব্ল্যাক এবং সুপার স্টেলথ ম্যাট ব্ল্যাক। এই দুটি কিন্তু এখনো পর্যন্ত মার্কেটে লঞ্চ হয়নি।

আপনাদের জানিয়ে রাখি এই নতুন বাইকে আপনারা পেয়ে যাবেন ১২৫ সিসি বিএস সিক্স ইঞ্জিন যেখানে আপনারা এক্সসেন্স টেকনোলজি পেয়ে যাচ্ছেন। এই বাইকে ১০.৭৩ বিএইচপি মোটর দেওয়া হয়েছে এবং এর সাথেই রয়েছে ফাইভ স্পিড গিয়ার বক্স। স্প্লেন্ডার বাইক এতদিন পর্যন্ত শুধুমাত্র চারটি গিয়ারের ছিল। তবে এবার আপনারা পাচ্ছেন পাঁচটি গিয়ার, অর্থাৎ শহর এবং হাইওয়ে সব জায়গাতেই আপনারা এই স্প্লেন্ডার বাইক চালাতে পারবেন।

Rahit Roy

Recent Posts

লকডাউন ফিরছে বাংলায়? মমতার বিস্ফোরক মন্তব্যে চাঞ্চল্য—ভোটের আগে বড় চমক নাকি কড়া সিদ্ধান্ত!

বাংলায় কি আবার লকডাউন ফিরতে চলেছে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক মন্তব্য ঘিরে রাজ্যজুড়ে নতুন করে…

March 26, 2026

ভোটের আগে টাকার অফার! ৪৫ দিনে DA ক্লিয়ার, লক্ষীর ভাণ্ডার ৩ হাজার—ক্ষমতায় এলে টাকার বন্যার প্রতিশ্রুতি BJP-র

বিধানসভা ভোটের আগে বড় বড় প্রতিশ্রুতি দিয়ে চমক দিতে চলেছে বিজেপি। রাজনৈতিক মহলে জোর জল্পনা—ক্ষমতায়…

March 26, 2026

Post Office Scheme: বসে বসেই মাসে ১৭,০০০ টাকা! পোস্ট অফিসের এই স্কিম না জানলে বড় সুযোগ মিস করবেন

মাসে বসে বসেই ১৭,০০০ টাকা ইনকাম—শুনতে অবিশ্বাস্য লাগছে? কিন্তু পোস্ট অফিসের একটি স্কিমে ঠিক এভাবেই…

March 26, 2026

৫০০ টাকার গ্যাস একদম ফ্রি! ডিপোজিট লাগবে না—আপনি কি পাচ্ছেন এই নতুন সুবিধা?

LPG সংকটের মধ্যে কেন্দ্র বড় ঘোষণা করেছে। পাইপলাইন গ্যাস (PNG) ব্যবহারে উৎসাহ দিতে ৫০০ টাকার…

March 26, 2026

টাকা ঢোকেনি এখনও? যুবসাথী নিয়ে বড় ঘোষণা—কবে পাবেন ১৫০০ টাকা, জানালেন মমতা

আবেদন করেও এখনও অনেকেই যুবসাথীর টাকা পাননি—এই নিয়ে রাজ্যজুড়ে বাড়ছে উদ্বেগ। অনেকেই চিন্তায় পড়েছেন, আদৌ…

March 26, 2026

সোনার দামে আগুন! একদিনেই বড় লাফ— জানুন কোলকাতায় সোনার দাম কত?

আন্তর্জাতিক অস্থিরতার প্রভাব পড়েছে সোনার বাজারে। একদিনেই সোনার দামে বড় উত্থান দেখা গেছে, যা ক্রেতা…

March 26, 2026