রাজ্য

এরা শিক্ষক-শিক্ষিকা নন বরং বিজেপির ক্যাডার, বিষপান প্রসঙ্গে বিরোধী দলকে একহাত ব্রাত্যর

এসএসকে এবং এমএসকে শিক্ষক শিক্ষিকাদের জন্য নানা ধরনের সুযোগ সুবিধা চালু করেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। এর পরেও যারা অন্যায় ভাবে বদলি করার অভিযোগ থেকে বিষ পান করার চেষ্টা করছেন এবং সরকারকে বদনাম করার চেষ্টা করছেন তারা কোনভাবেই শিক্ষক না বরং তারা বিজেপির ক্যাডার। কার্যত এরকম ভাষাতেই আজকে এই বিষপানকারী ৫’জন শিক্ষক-শিক্ষিকাকে কটাক্ষ করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

গতকাল অন্যায় ভাবে বুদ্ধির অভিযোগে বিকাশ ভবনের সামনে বিষ পান করেন পাঁচজন এসএসকে এবং এমএসকে শিক্ষিকা। তাদের দাবি ছিল, তাদের বাড়ি এক জায়গাতে হলেও তাদেরকে অন্য জেলায় বদলি করা হচ্ছে। শিক্ষক ঐক্য মুক্তমঞ্চের সঙ্গে যুক্ত থাকার কারণে একাধিক শিক্ষক শিক্ষিকা আন্দোলনে যোগদান করেছিলেন। তারা নবান্নের সামনে গিয়েছিলেন এবং গ্রেফতার হয়েছিলেন। তাদের অভিযোগ ওই প্রতিহিংসাবশত আন্দোলনের শাস্তি হিসেবে তাদের হোম ডিস্ট্রিক থেকে সরিয়ে অন্য জায়গায় বদলি করা হয়েছে। ইতিমধ্যেই বিষপানের জেরে ৩ জন আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে এবং দুইজন নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। তিনজনকে আইসিসিইউতে স্থানান্তরিত করা হয়েছে। পুরো ঘটনা ঘিরে রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে পুরো পশ্চিমবঙ্গে।

এই ঘটনার পরেই প্রকাশ্যে এবার মুখ খুললেন ব্রাত্য বসু। তিনি আজকের বক্তব্য থেকে সরাসরি বাম সরকারকে তোপ দাগেন। তিনি বলেন, ‘ বাম সরকারের আমলে মোট পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন বিভাগের অধীনে থাকা এসএসসি এবং এমএসকে সহায়ক সহায়িকা এবং সম্প্রসারক সম্প্রসারিকা অংশটি নামমাত্র সাম্মানিক এর বিনিময়ে কাজ করতো। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে এই সাম্মানিক এর পরিমাণ বৃদ্ধি হয়েছে কাজের নিশ্চয়তা বৃদ্ধি পেয়েছে এবং আর্থিক নিরাপত্তা দেওয়া হয়েছে তাদেরকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গত বছর পয়লা ডিসেম্বর থেকে তৃণমূল সরকার এসএসকে এবং এমএসকে পদগুলিকে বিদ্যালয় শিক্ষা বিভাগের অধীনে নিয়ে এসে তাদেরকে একটি সু সংবদ্ধ রুপ দিয়েছে। সহায়ক এবং সহায়িকাদের সাম্মানিক বাড়িয়ে ১০,৩৪০ টাকা করা হয়েছে। সম্প্রসারক এবং সম্প্রসারিকাদের সাম্মানিক বাড়িয়ে ১৩,৩৯০ টাকা করে দেওয়া হয়েছে। এছাড়া প্রতি বছরে ৩ শতাংশ ইনক্রিমেন্ট চালু রয়েছে।সকলকে স্বাস্থ্য সাথী প্রকল্পের অধীনে নিয়ে আসা হয়েছে। এছাড়াও যারা ৬০ বছর বয়সে অবসর নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে অবসরের সময় প্রত্যেকের জন্য একটি তিন লাখ টাকার একাডেমি অবসর ভাতা চালু করা হয়েছে। ইতিমধ্যেই চলতি বছরের পয়লা ফেব্রুয়ারি থেকে প্রফিডেন্ট ফান্ড চালু করা হয়েছে তাদের জন্য। মহিলাদের জন্য মাতৃত্বকালীন ছুটি এবং প্রত্যেকের জন্য চিকিৎসা সংক্রান্ত সহ বাৎসরিক ১৮ দিন ক্যাজুয়াল লিভ নেওয়ার অধিকার দেওয়া হয়েছে।’

এরপরই ব্রাত্য বসু বলেন, এতগুলো সুযোগ সুবিধা পাওয়ার পরেও যারা সরকারকে বদনাম করার চেষ্টা করে এবং সরকারকে শুধুমাত্র ব্ল্যাকমেইল করে আন্দোলন করতে চাইছেন তারা প্রকৃত শিক্ষক শিক্ষিকা নন। এভাবে যারা আর আন্দোলন করছেন তাদের থেকে নতুন প্রজন্মের ছাত্র-ছাত্রীরা কি শিখছে? তার পরেই তিনি সরাসরি বিজেপির বিরুদ্ধে আক্রমণ দাগেন। তিনি বলেন, ‘এত কিছু পাওয়ার পরেও যারা আন্দোলন শুরু করেছেন তারা কোনোভাবেই শিক্ষক-শিক্ষিকা নন, বরং তারা বিজেপির ক্যাডার।’

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026