বিনোদন

Kriti Sanon: বলিউডে নতুন গুঞ্জন চুপি চুপি বিয়ে করে নিলেন সুশান্ত প্রাক্তন

একজন ভারতীয় মডেল হিসেবে গ্ল্যামার জগতে আত্মপ্রকাশ করেন কৃতি শ্যানন। এরপর তিনি সুকুমারের তেলেগু চলচ্চিত্র  ‘নেনোকাদ্দি” সিনেমা দিয়ে সিনেজগতে প্রবেশ করেন। আর সেই বছর তার প্রথম বলিউড চলচ্চিত্র ছিল সাব্বির খানের রোমান্টিক এ্যাকশনধর্মী সিনেমা হিরোপান্তি সিনেমাতে অভিনয় করে বলিউডে অভিষেক করেন। এই সিনেমাতে কৃতির পাশাপাশি টাইগার শ্রফ ও বলিউডে ডেবিউ করেন। এই চলচ্চিত্রে অসাধারণ অভিনয়ের সুবাদে কৃতি ফিল্মফেয়ার পুরস্কার শ্রেষ্ঠ নবাগত অভিনেত্রী পুরষ্কার লাভ করেন। এরপর অভিনেত্রীকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি।

এরপর ব্যক টু ব্যাক হিট উপহার দিয়েছেন কৃতি। গত মাসেই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে কৃতি অভিনীত ‘মিমি’। এই ‘মিমি’ ছবির জন্য পুরোপুরি অন্যভাবে নিজেকে মেলে ধরেছেন কৃতি। গ্রামের অবিবাহিত মেয়ের সারোগেসিতে প্রেগন্যান্ট, সারোগেসি থেকে এক শিশুর মায়ের জার্নিতে কৃতি অভিনব অভিনয় করেছেন। তাঁর অভিনয় দর্শকমনে গভীর ছাপ ফেলেছে। তবে মা হওয়ার পর একলাফে ১৫ কেজি ওজন ঝরিয়ে  বোল্ড অবতার নজর কেড়েছেন কৃতি। কৃতির হাইভোল্টেজে ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়।

তবে এবার নববধূর সাজে সকলকে চমকে দিলেন সকলের প্রিয় মিমি। করোনা আবহে অনেকেই চুপিচুপি নিজের মনের মানুষের সাথে বিয়ে সেরে নিয়েছেন। সম্প্রতি বলিউড অভিনেত্রী লুকিয়ে লুকিয়ে পাহাড়ের কোলে নিজের মনের মানুষের সাথে সাত পাকে বাধা পড়েন। প্রশ্ন হল এবার কি সেই পথেই হাঁটলেন সুশান্তের প্রাক্তনী? না না এখনই কৃতি কাউকে বিয়ে করেননি। তিনি এখনো সিঙ্গেলই আছেন।

ডিজাইনার মণীশ মালহোত্রার নতুন ব্রাইডাল কালেকশনের মুখ কৃতি। আর সেটিরই ফটোশ্যুট কমপ্লিট করেন তিনি। তারপর সেই ছবি মণীশ এবং কৃতি দুজনেই নিজের সোশ্যাল ওয়ালে আপলোডও করেছিলেন। দুজনের শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, লাল লেহেঙ্গা, নাকে নথ, কপালে চন্দন, মাথায় টিকলি পরে এক্কেবারে নববধূর সাজে কৃতিকে দেখে মুগ্ধ নেটিজেনরা। যারা কিছুদিনের বিয়েতে বসবেন তাদের টিপস দিলেন কৃতি। বিয়ের কনে অনেকেই সেলিব্রেটিদের অনুকরণ করে নিজের স্পেশাল দিনে সাজসজ্জা করে। তাদের কাছে এখন আদর্শ হলেন কৃতির এই ব্রাইডাল শ্যুট। তুমুল ভাইরাল হয় অভিনেত্রীর এই সাজ।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026