নিউজ

বাংলায় কি স্কুল কলেজ বন্ধ হবে আবার? সাফ জানিয়ে দিলেন ব্রাত্য বসু

বেশ কয়েক বছর ধরেই করোনা ভাইরাস আমাদের ভারত ও বাংলার জন্য সমস্যার হয়ে দাড়িয়েছে। এই অবস্থায় নানা জায়গায় শোনা যাচ্ছে নতুন করে করোনা ভাইরাসের সংক্রমণের ঘটনা। প্রত্যেকদিন নতুন নতুন করে আক্রান্ত হচ্ছেন সাধারণ মানুষ। একইভাবে করোনা ভাইরাসের বাড় বাড়ন্ত বেড়েছে কলকাতাতেও। সম্প্রতি পাওয়া খবর অনুযায়ী আক্রান্ত হয়েছেন ৩০০ জনের মতো মানুষ। আক্রান্তের পরিমাণ বাড়ছে ১৫ থেকে ২০ শতাংশ করে। তাই এই বিরূপ পরিস্থিতিতে অনেকের মনে শুরু হয়েছে স্কুল বন্ধের ভ্রুকুটি। বাংলার সাধারণ মানুষ মনে করছেন আবারো বন্ধ হতে পারে বাংলার সব স্কুল ও কলেজ।

কিন্তু এই অবস্থায় করোনা ভাইরাসের বাড় বাড়ন্তকালে কি ভাবছে পশ্চিমবঙ্গ সরকার। আবারো কি বন্ধ হতে চলেছে বাংলার স্কুল ও কলেজ? এবারে সেই নিয়ে নিজেদের মত জানিয়ে দিলেন খোদ শিক্ষা মন্ত্রী। এই পরিস্থিতিতে শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু বলছেন, “স্কুলে আলাদা ভাবে কোনও বিধিনিষেধ নিয়ে স্বাস্থ্য দফতর থেকে এখনও কোনও নির্দেশিকা পাইনি আমরা। স্কুলশিক্ষা দফতর নিজেরা কোনও সিদ্ধান্ত নিতে পারে না। স্বাস্থ্য দফতর যদি কোনও নির্দেশিকা দেয়, সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

তবে, শিক্ষকের পাশাপাশি একটা বড় অংশের শিক্ষার্থী ও অভিভাবকরা চাইছেন এই অবস্থায় স্কুল ও কলেজ খোলাই থাকুক। একটা দীর্ঘ সময় পর্যন্ত সারা বাংলায় স্কুল ও কলেজ বন্ধ ছিল। এর ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষা। প্রায় দেড় বছর ধরে স্কুল ও কলেজ বন্ধ থাকার কারণে ক্ষতি হয়েছে পড়ুয়াদের। এই ক্ষতি রীতিমতো অপূরণীয়। তাই এখন প্রয়োজনে পড়াশোনা চালু রাখতেই চাইছেন সকলে।

তবে আরেক দিক থেকে সমস্যার হয়ে দাড়িয়েছে স্কুল ও কলেজের মত শিক্ষা প্রতিষ্ঠানে করোনা বিধি পালনের ব্যাপারটা। অনেকেই এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে করোনা বিধি পালন করেন না। মাস্ক ও স্যানিটাইজার ব্যবহারে অনেকেই অনীহা প্রসদর্শিন করে থাকেন। যারা স্কুল ও কলেজ পড়ুয়া আছেন তাদের মধ্যেও এই ধরনের বিধি নিয়ে অসচেতনতা আছে। আর বড়দের আচরণ এতটাই খারাপ যে তাদের আচরণের জন্যই আরো বেপরোয়া হয়ে উঠেছে ছাত্র সমাজ। দক্ষিণ ২৪ পরগনার একটি স্কুল পড়ুয়ার প্রশ্ন, “রাস্তাঘাটে, বাসে-ট্রেনে কোথাও তো কেউ মাস্ক পরছে না। তা হলে স্কুলে এসে আমরা মাস্ক পরব কেন?” তাই এই ধরনের প্রশ্ন যদি আরো পড়ুয়ার মধ্যে থাকে তাহলে তাদের মধ্যে করোনা সচেতনতা বৃদ্ধি একেবারেই মুখের কথা না।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026