সম্প্রতি নেটদুনিয়ায় একটি ভোজপুরি গান ভীষণরকম ভাইরাল হয়েছে। এই গানে দেখা মিলেছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির এক জনপ্রিয় জুটির। ভাইরাল হওয়া গানে মোনালিসা ও কেশরী লাল যাদবকে দেখা গিয়েছে। এনারা দুজনেই ভোজপুরি ইন্ডাস্ট্রির অন্যতম দুই প্রথম সারির তারকা। ভিডিওতে তাদের রোমান্স রীতিমতো উষ্ণতা ছড়িয়েছে নেটমাধ্যমে, তা বলাই বাহুল্য। সম্প্রতি একটি জনপ্রিয় ভোজপুরি ইউটিউব চ্যানেলের মাধ্যমে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়, যার ভিউজ এই মুহূর্তে লাখে কথা বলছে।
অভিনয় জগতের একটি পরিচিত নাম মোনালিসা। একাধিক ভোজপুরি ছবিতে অভিনয় করেছেন তিনি। ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম উল্লেখযোগ্য নাম মোনালিসা। বাংলা ইন্ডাস্ট্রিতে কেরিয়ারের শুরুতেই বেশ কয়েকটি কাজ করেছিলেন এই অভিনেত্রী। হাল আমলের বাংলা ওয়েব সিরিজেও কাজ করতে দেখা গিয়েছে তাকে। বর্তমানে তিনি দীর্ঘদিন ধরে হিন্দি ধারাবাহিকে অভিনয় করছেন। নিঃসন্দেহে তিনি একজন ভালো অভিনেত্রী, তা আলাদাভাবে বলার প্রয়োজন পরে না। অভিনয়ের পাশাপাশি ভোজপুরি অভিনেতা বিক্রান্ত সিংয়ের সাথেও আপাতত চুটিয়ে সংসার করছেন তিনি। থেকে থেকেই তার ঝলকও মেলে সোশ্যাল মিডিয়ার পাতায়।
এই মুহূর্তে মোনালিসা ও কেশরী লাল যাদব অভিনীত জনপ্রিয় ছবি ‘২৬ কে কোমর ৩২ কে সীনা’র জনপ্রিয় গান ‘আ গেয়া’ পুনরায় সোশ্যাল মিডিয়ার পাতায় ভাইরাল হয়েছে ‘ওয়েব ভোজপুরি মিউজিক’ নামক ইউটিউব চ্যানেলের সূত্র ধরেই। উল্লেখ্য গানটি জনপ্রিয় ভোজপুরি তারকা ইন্দু সোনালীর গাওয়া। এই চ্যানেল থেকে দু’বছর আগে এই ভিডিওটি শেয়ার করে নেওয়া হলেও সিনেমাটি যে বেশ কয়েকবছর আগেকার, তা ভিডিওতে এই দুই তারকাকে দেখেই বোঝা গিয়েছে। এই মুহূর্তে এই ভিডিওটির ভিউজ পৌঁছে গিয়েছে ১২ লাখে। ভাইরাল হওয়া ভিডিওতে কখনো বাগানের মাঝে আবার কখনো সুইমিংপুলে রোমান্স করতে দেখা গিয়েছে এই দুই জনপ্রিয় ভোজপুরি তারকাকে। সম্প্রতি তাদের এই পুরনো ভিডিওটির সূত্র ধরেই আপাতত ভোজপুরি দর্শকদের মাঝে চর্চার আলোয় উঠে এসেছেন তারা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…