দুবাই: মহেন্দ্র সিং ধোনির পর ভারতের অধিনায়কত্ব সামলাচ্ছেন বিরাট কোহলি। কিন্তু তাও তাকে ধোনির উত্তরসূরি বলা হচ্ছে না। বরং ঋষভ পন্থ, লোকেশ রাহুল কিংবা সঞ্জু স্যামসনের মধ্যে ধোনির উত্তরসূরি খোঁজার চেষ্টা করছে ক্রিকেটমহল। আর এবার সেই চেষ্টা করলেন কিংবদন্তি ক্রিকেটার ব্রায়ান লারাও।
তরুণ তিন ক্রিকেটার সম্পর্কে পরিষ্কার ভাষায় বক্তব্য রেখেছেন লারা। কেল রাহুল সম্পর্কে তিনি বলেছেন, ‘রাহুল ভারতীয় দলের খেলার জন্য কিপিং নিয়ে ভাবে না। ও ভাল ব্যাটসম্যান। ব্যাটিংয়ের দিকে মনোযোগ দিলে ওর আরও উন্নতি হবে।’
সঞ্জু স্যামসন সম্পর্কে লারার মত, ‘ও ভাল ব্যাটসম্যান। আর সেটাতে মন দিতেই ও কিপিং করছে না। তবে বোলারদের সামলানোর ক্ষমতা ওর আছে। ওর ভবিষ্যৎ উজ্জ্বল।’
আর ঋষভ পন্থ সম্পর্কে লারার মত, ‘ওকে দেখে এখন বেশ ভাল লাগে। ওর অনেকটা উন্নতি হয়েছে। অনেক পরিণত হয়েছে ও। শট বাছাইয়ের ক্ষেত্রেও ওর পরিনত ভাব প্রকাশ পায়। এই ধারাবাহিকতা ও বজায় রাখতে পারলে ভবিষ্যতের এক নম্বর ক্রিকেটার হবে ও।’ এভাবেই যে তিন তরুণ ক্রিকেটার নিয়ে ধোনীর উত্তরসূরি বাছার চেষ্টা চালাচ্ছে ক্রিকেটমহল, তাদের সম্পর্কে নিজের ধারণা ব্যক্ত করলেন ব্রায়ান লারা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…