বিনোদন

খোলা সিল্কি চুল, কালো ব্লেজার, শাড়ি পরে বিদেশ মাত করলেন নুসরত, দেখুন ভাইরাল ছবি

অভিনেত্রী-সাংসদ নুসরত জাহান রুহি জৈন এখন লন্ডনে রয়েছেন।লন্ডনের রাস্তায় তাঁর অসামান্য লুকে ভিডিও পোস্ট করার জন্য নুসরত এখন এমনিতেই খবরের শিরোনামে রয়েছেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তাঁর একটি ফটো ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে নুসরত লন্ডনের কোনো একটি বিশেষ জায়গায় বসে পোজ দেওয়ার ভঙ্গিতে রয়েছেন। তাঁর পরনে রয়েছে অফ হোয়াইট রঙ-এর শাড়ি,কালো ব্লেজার এবং পায়ে রয়েছে কালো স্নিকার্স। বরাবরের মতো তাঁর সিল্কি চুল খোলা রয়েছে। নুসরত হাসিমুখে তাকিয়ে রয়েছেন ক্যামেরার দিকে।তাঁর পোশাকের এই অভিনবত্ব নজর কেড়েছে নেটিজেনদের। তাঁর ব্যাকগ্রাউন্ডে লাল রঙের জানলা ছবিটি আরো সুন্দর করে তুলেছে।

সম্প্রতি পরিচালক সায়ন্তন ঘোষালের ফিল্মের শুটিং-এর জন্য নুসরত লন্ডন পাড়ি দিয়েছেন।এই ফিল্মে নুসরত ছাড়াও অভিনয় করছেন শাশ্বত চট্টোপাধ্যায়,রুদ্রনীল ঘোষ।নুসরতের বিপরীতে অভিনয় করছেন গৌরব চক্রবর্তী। এই প্রথম নুসরত-গৌরব জুটি আসতে চলেছে ফিল্মের পর্দায়। তাঁদের অভিনীত চরিত্র দুটির নাম রুদ্রাণী ও প্রিয়ম।এই ছবির কাহিনী হলো অ্যাডভেঞ্চার -থ্রিলার।ফিল্মটি প্রযোজনা করছে এসকে মুভিজ। টলিউডে একসময় এসকে মুভিজ লঞ্চ করেছিল নুসরতকে।

সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সময়ে আরো কিছু ফটো পোস্ট করেছেন নুসরত,যাতে কখনো তাঁকে হলুদ রঙের শাড়ি ও ডিজাইনার ব্লাউজে দেখা গেছে।সেই ছবিতে তাঁর মুখে এসে পড়েছে পড়ন্ত সূর্যের ছটা।কখনো তাঁকে দেখা গেছে পালাজো-লং কুর্তিতে।কিন্তু শাড়ির সঙ্গে ব্লেজার ও স্নিকার্সের কম্বিনেশন সচরাচর দেখা যায় না।একসময় গায়িকা উষা উত্থুপ তাঁর পায়ের সমস্যার কারণে শাড়ির সাথে স্নিকার্স পরতেন।কখনো কখনো ভারতীয় টেনিস তারকারা শাড়ি ও স্নিকার্সের কম্বিনেশন পরেন।মনে করা হচ্ছে, বিভিন্ন স্তরের মহিলাদের কথা মাথায় রেখেই নুসরত এই ধরনের স্টাইল ট্রাই করেছেন।

 

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026