নয়াদিল্লি: সারাজীবন বিমান পরিষেবা বিনামূল্যে কেউ বোধ হয় এর আগে পায়নি। কিন্তু এবার পেল। কোনও সেলিব্রেটি নয়। একজন সদ্যোজাত এই পরিষেবা সারাজীবন বিনামূল্যে পেতে চলেছে। বুধবার সন্ধ্যায় দিল্লি থেকে বেঙ্গালুরু যাওয়ার সময় এক মহিলা ইন্ডিগো এয়ারলাইন্সের বিমানে পুত্রসন্তানের জন্ম দেন। যেহেতু বিমানের মধ্যে এই সদ্যোজাত জন্ম হয়েছে, সেহেতু এই পুত্রসন্তানকে সারাজীবন বিনামূল্যে বিমান পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করেছে ইন্ডিগো এয়ারলাইন্স।
এক বিবৃতির মাধ্যমে এ কথা ইন্ডিগো এয়ারলাইন্সের পক্ষ থেকে জানানো হয়েছে। এই বিবৃতিতে বলা হয়েছে, ‘ভালভাবে সন্তান ও মাকে পৌঁছে দেওয়া হয়েছে বেঙ্গালুরুতে। মা ও সন্তান দুজনেই সুস্থ আছে ও ভাল আছে।’ বেঙ্গালুরুতে রাত সাড়ে আটটা নাগাদ ওই বিমান অবতরণ করে।
সকলে সদ্যোজাতকে নিয়ে রীতিমতো মেতে ওঠে বিমানের মধ্যে। তারপরই এয়ারলাইন্সের পক্ষ থেকে ঘোষণা করা হয়। এই সদ্যোজাতকে সারাজীবন বিনামূল্যে ইন্ডিগো এয়ারলাইন্সের পক্ষ থেকে বিমান পরিষেবা দেওয়া হবে। স্বভাবতই খুশি সদ্যজাতর পরিবার।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…