ভারতঃ ভারতে প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ আর এই পরিস্থিতিতে একযোগে করোনার বিরুদ্ধে লড়াইয়ের জন্য ট্যুইট করে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী। ভারতে বর্তমানে করোনা ভাইরাসে সংক্রমণের সংখ্যা ৬৮ লক্ষ ৩৫ হাজার পেরিয়ে গিয়েছে। গত এক ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৭৮,৫২৪ জন । মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১,০৪,৫৫৫-তে।
আজ তিনি ট্যুইটে লেখেন, “একযোগে করোনার বিরুদ্ধে লড়তে হবে। মাস্ক পরা, হাত ধোওয়া, সামাজিক দূরত্ববিধি মানার কথা সবসময় মনে রাখতে হবে। একযোগে আমরা কোভিডকে পরাস্ত করব। ভারতে করোনার বিরুদ্ধে লড়াইয়ের অন্যতম শক্তি করোনা যোদ্ধারা। সবার মিলিত চেষ্টাতেই অনেকের জীবন বাঁচানো সম্ভব হয়েছে”।
তবে আগের থেকে বেড়েছে সুস্থতার হার, এদিন সকালে স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, সারা দেশে এখনও পর্যন্ত ৫৮.২৭ লক্ষের মতো সুস্থ হয়ে উঠেছেন। ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৮৩,০১১ জন। আইসিএমআর এর তরফে জানানো হয়েছে, ২৪ ঘন্টায় ১১,৯৯, ৮৫৭ টি স্যাম্পেল পরীক্ষা করা হয়েছে। রত এই মুহূর্তে সারা বিশ্বে করোনা আক্রান্ত দেশের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে।
প্রথম স্থানে মার্কিন যুক্তরাষ্ট্র ও তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল। কিন্তু করোনা থাবা কমানো সম্ভব হয়নি। কারন আনলকে প্রচুর মানুষ আবার বাইরে ঘুরে বেড়াচ্ছেন। করোনার জেরে ভারতে সব থেকে বেশি আক্রান্তের সংখ্যা বেড়েছে মুম্বাই, অন্ধ্রপ্রদেশ, তানিলনাড়ু, কর্ণাটক, উত্তরপ্রদেশ, দিল্লি। সারা বিশ্বে এখন করোনা সংক্রমণের দিক থেকে প্রথম স্থানে আছে আমেরিকা, দ্বিতীয় স্থানে রয়েছে ভারত এবং তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল।
বিধানসভা নির্বাচনের পর দীর্ঘ নীরবতা ভেঙে ফের রাজনৈতিক ময়দানে নামতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…
স্কুল পড়ুয়াদের পুষ্টির কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিল তেলেঙ্গানা সরকার। এতদিন স্কুলে শুধুমাত্র মিড…
ভারতের সেমি-হাই-স্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেসকে ঘিরে সামনে এল বড় খবর। এতদিন দেশের বিভিন্ন প্রান্তে…
রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হওয়া নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান…
রাজ্যের মহিলাদের জন্য ঘোষিত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় আপডেট সামনে এল। নবান্নে সাংবাদিক বৈঠক…
টানা প্যাচপ্যাচে গরমে নাজেহাল বঙ্গবাসী। অবশেষে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণ বিহারের উপর…