বলিউডে কান পাতলেই শোনা যাচ্ছে নেহা কক্করের বিয়ের গুঞ্জন। কিছুদিন আগেও নেহার বিয়ে নিয়ে গুঞ্জন শোনা গেলেও আদিত্য নারায়ণ সাফ জানিয়ে দেন সবই নাকি টিআরপি-র খেলা। তারমানে আদিত্য নারায়ণের সঙ্গে বিয়ে হচ্ছে না নেহা কক্করের। তবে কার সঙ্গে হচ্ছে নেহার বিয়ে? তাও আবার চলতি মাসেই!
সম্প্রতি রোহনপ্রীত সিংয়ের সঙ্গে নেহা কক্করের বিয়ে নিয়ে জোর গুঞ্জন ছড়ায়। পাঞ্জাবী গায়ক রোহনপ্রীত সিং নেহার খুব কাছের মানুষ। শোনা যাচ্ছে, এই অক্টোবর মাসেই নাকি রোহনপ্রীতের সঙ্গে গাঁটছড়া বাঁধবেন নেহা। খুব ধূমধাম করে না হলেও সাধাসিধে ভাবে বিয়ের অনুষ্ঠান করবেন ‘কালা চশমা’ র গায়িকা। এই বিয়েতে কি ডাক আসবে হিমাংশ কোহলির?
এদিকে প্রাক্তন বান্ধবীর বিয়ে নিয়ে মুখ খুললেন হিমাংশ কোহলি। তিনি বলেন, নেহা যদি সত্যিই বিয়ে করেন, তাহলে তিনি খুশি। নেহা তাঁর জীবনে কাউকে পেয়েছেন, এ কথা জানতে পেরে তিনি খুশি।
নেহার বিয়ে নিয়ে গুঞ্জন হলেও নেহা কক্কর বা রোহনপ্রীত এখনও চুপচাপ আছেন। এটাও কি শেষে টিআরপি-র খেলা?
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…