খেলা

জেলের মধ্যে ফুট-ভলিবল খেলে দিন কাটাচ্ছেন ব্রাজিলের বিশ্বজয়ী ফুটবলার

করোনা ভাইরাসের আতঙ্কে সারা বিশ্বে যখন লকডাউন, তখন ব্রাজিলের বিশ্বজয়ী ফুটবলার দিন কাটাচ্ছেন জেলে। প্যারাগুয়ের এক জেলে ফুট-ভলিবল খেলে দিন কাটছে একদা বিশ্ব ফুটবলে দাপিয়ে বেড়ানো রোনাল্ডিনহোর। সম্প্রতি এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে বিশ্ব জুড়ে। তাতে দেখা যাচ্ছে কিছুটা নিশ্চিন্তেই ফুট-ভলিবল খেলে সময় কাটাচ্ছেন এই প্রাক্তন বিশ্বকাপার। কিছুদিন আগে জেলের সহবন্দিদের সঙ্গে তার জন্মদিন পালন করার ভিডিও ভাইরাল হয়েছিল। সেখানে তাঁকে আস্ত একটা মুরগি ঝলসিয়ে জন্মদিন পালন করতে দেখা গিয়েছিল।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, অন্যান্য জেল বন্দিদের সঙ্গে ফুট-ভলিবল খেলায় মেতে উঠেছেন এই ব্রাজিলিয়ান সুপারস্টার। বিশ্বখ্যাত এক স্পোর্টস ওয়েবসাইটের তথ্য অনুসারে, রোনাল্ডিনহোকে নিজেদের মধ্যে পেয়ে খুশি জেল বন্দি থেকে কারারক্ষী প্রত্যেকেই। কিছুদিন আগে একটি ফাইভ এ সাইড ফুটবল ম্যাচে অংশ নেয় জেলবন্দিরা। সেখানে একাই ৫ টি গোল করেন ২০০২-এর বিশ্বকাপজয়ী এই ব্রাজিলিয়ান ফুটবলার। সতীর্থ দিয়ে করিয়েছিলেন ৬ টি গোল।

প্রসঙ্গত, জাল পাসপোর্ট নিয়ে দেশে আসার অভিযোগে প্যারাগুয়ের রাজধানী আসুনসিওনের এক হোটেল থেকে এই ব্রাজিলিয়ান সুপারস্টার ও তার ভাইকে রবের্তোকে গ্রেফতার করে সে দেশের পুলিশ। জানা গেছে, রোনাল্ডিনহোর পাসপোর্টে সমস্ত তথ্য ঠিক থাকলেও নাগরিকত্ব লেখা ছিল প্যারাগুয়ের। এছাড়াও তার কাছে আরও বেশ কিছু জাল নথি ছিল বলে দাবি করেছেন প্যারাগুয়ের অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রী। প্যারাগুয়ের জেলে রোনাল্ডিনহো ও তার ভাইকে ৬ মাস জেলবন্দি থাকতে হবে বলে জানা গেছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026