গোটা দেশ জুড়ে করোনার প্রকোপ ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। গত ২৪ মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেদিন মধ্যরাত থেকে আগামী ২১ দিনের লক ডাউন জারি ঘোষনা করেন। যার স্থায়িত্বকাল আগামী ১৪ এপ্রিল পর্যন্ত। লক ডাউন বিধি জারি থাকলেও দেশে হুহু করে বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা।
দেশে শুক্রবার পর্যন্ত সংক্রমিত হয়েছেন ২৬০০ জনের কাছাকাছি। এদিন শনিবার তা বেড়ে ৩০০০ এর কাছাকাছি চলে গিয়েছে। গত শুক্রবার নতুন করে ৪৭৮ টি নতুন সংক্রমণের খবর মিলেছে। যা ভারতে একদিনে এক ধাক্কায় এত বেশি আক্রান্ত এই প্রথম। এক সপ্তাহে আক্রান্তের সংখ্যা এবার চোখে পড়ার মতনই। কাশ্মীরে আক্রান্ত ৭০ জন, তাদের সংস্পর্শে যারা এসেছে তাদের খোঁজ চলছে।
গুজরাটে মৃতের সংখ্যা ৯ জন, এদিন সেখানে এক বৃদ্ধের করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। ওড়িশায় আক্রান্তের সংখ্যা ৯ জন। গত শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার ৫ এপ্রিল দেশবাসীর জন্য এক বিশেষ ঘোষণা করেছেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…