নিউজ

ভারতীয় চিকিৎসকের যুক্তির কাছে পরাজিত ব্রিটিশ সরকার

ব্রিটিশ সরকার এবার পরাজিত হলেন এক ভারতীয়র কাছে। এক ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসকের যুক্তির কাছে নত স্বীকার কররতে বাধ্য হলেন ব্রিটিশ সরকার। গত বেশ কয়েকদিন ধরে ৩১ বছর বয়সী ডঃ যোশী জাতীয় স্বাস্থ্যসেবা-র অন্তর্গত করোনা ভাইরাস সংক্রমণের চিকিৎসার আওতায় থাকা চিকিৎসকও স্বাস্থ্যকর্মীদের উপযুক্ত সুরক্ষার জন্য প্রশ্ন তোলেন। ব্রিটেনের হাসপাতালগুলোতে প্রয়োজনীয় সুরক্ষা পাচ্ছেন না ব্রিটেনের চিকিৎসকরা। এই নিয়ে তিনি সোশ্যাল মিডিয়ায় জোরদার প্রচার চালান।

এরপরেই ব্রিটিশ সরকার চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার জন্যে সার্জিক্যাল মাস্ক দেওয়াটা বাধ্যতামূলক বলে ঘোষণা করেন। দক্ষিণ পূর্ব ইংল্যান্ডের বেডফোর্ডশায়ারে চিকিৎসক হিসাবে অনেকদিন ধরে কাজ করেন তিনি।  চিকিৎসক বলেন যে এইটা তাদের কাছে একটা বড়ো জয়। এতো লড়াইয়ের পর শেষপর্যন্ত জিততে পেরে তিনি খুব খুশি হয়েছেন। এর সাথে তিনি চিকিৎসা কর্মীদের উন্নত সুরক্ষা-সরঞ্জামের জন্যে একটি সস্পষ্ট নির্দেশিকারও দাবি তোলেন।

তাঁর এই দাবি ও প্রচারের পর শেষপর্যন্ত ব্রিটিশ সরকারের তরফ থেকে চিকিৎসা সংক্রান্ত সমস্ত গাইডলাইনগুলো আপডেট করা হয়েছে। এছাড়া সেখানে সব হাসপাতালগুলিতে অস্ত্রোপচার সংক্রান্ত বিশেষ মাস্ক সরবরাহ করতে হবে বলে জানানো হয়েছে। এই এফএফপি-২ মাস্ক যেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা ব্যবহার করেন সেটাও স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে। আর করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা করার সময় এই এফএফপি-২ মাস্কটি ব্যবহার করতেই হবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026