বিনোদন

টেলিটাউনে আরও এক প্রেমের সম্পর্কে চিড়! ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো করলেন টেলিভিশনের এই জনপ্রিয় জুটি!

টেলিটাউনে কোনো নতুন সম্পর্ক গড়ার খবর যেমন খুব সহজে আকাশে ভেসে বেড়ায় ঠিক তেমনই কোনো সম্পর্ক ভাঙার কথাও টলিপাড়াতে হাওয়ার মতো ভেসে বেড়ায়। কিছুদিন ধরে টলিপাড়াতে শুধু সম্পর্ক ভাঙনের খবর আসছে। ফের আরো এক সম্পর্ক ভাঙার গুঞ্জন আসছে টলিপাড়াতে। টেলিভিশনের জনপ্রিয় জুটি সায়ন্ত মোদক আর দেবচন্দ্রিমা সিং রায়।

টেলিপাড়ায় আবারও ব্রেক-আপের নতুন ব্রেক আপের গুঞ্জন। নিজেদের প্রেমের সম্পর্ককে ইতি টেনেছেন রিলের এই জনপ্রিয় জুটি। সায়ন্ত ও দেবচন্দ্রিমার প্রেমের সূত্রপাত রিল লাইফে প্রেম করতে করতে হয়। কালারস বাংলা-র ‘কাজললতা’ ধারাবাহিকে কাজের সময় থেকেই দুজনের বিশেষ বন্ধুত্বের সূত্রপাত। প্রায় তিন বছর পেরনোর পর সেই সম্পর্ককে সকলের সামনে আনলেন ২০২০র ১৪ ফেব্রুয়ারিতে। আর নিজেদের ভালোবাসা এই দিনেই উদযাপন করেছিলেন দেবচন্দ্রিমা।

টেলিটাউনের এই জুটি এক সঙ্গেই থাকতেন এবং তাদের দুটি পোষ্য‌ও আছে। প্রায়শই নিজেদের ভালোবাসার নানান মুহূর্ত তাঁরা তুলে ধরতেন নিজেদের সোশ্যাল মিডিয়ার পাতায়। কিছুদিন আগেই দেবচন্দ্রিমার জন্মদিন উদযাপন করতে দেবচন্দ্রিমা এবং সায়ন্ত পৌঁছে গিয়েছিলেন মালদ্বীপে। মালদ্বীপে নানান রোম্যান্টিক মুডে ধরা পড়েছেন। তবে সূত্রের খবর, ভাঙ্গন ধরেছে দেবচন্দ্রিমা এবং সায়ন্তর সম্পর্কে।

ইতিমধ্যেই এই লাভ বার্ডস অপরকে আনফলো করেছেন সোশ্যাল মিডিয়ার পাতায়। তবে দুজন দুজনকে আনফলো করলেও তাদের একসঙ্গে কাটানো দারুন মুহূর্তগুলির সব ছবি বা ভিডিও কোনটাই ডিলিট হয়নি সায়ন্ত বা দেবচন্দ্রিমার পেজ থেকে। সায়ন্ত আর দেবচন্দ্রিমার একটি নিজস্ব ইউটিউব চ্যানেল ও আছে, যেখানে মাঝে মধ্যেই নিজেদের মজার নানান মুহূর্ত ভিডিও করে শেয়ার করেন। এদের অনুগামীরাও এই জুটিকে খুব ভালোবাসেন।

গত জুন মাসেও দুজনে একসাথে কোভিড টিকার ডোজ নিতে দেখা গিয়েছিল। মাস কয়েকের ব্যবধানে এমন কী হল যে দুজন দুজনকে আনফলো করে দিয়েছেন? আদপে এদের ব্রেক আপ হয়েছে কিনা তাও জানা যায়নি। তবে অনুরাগীরা এদের বিচ্ছেদ মেনে নিতে পারছেনা৷ অনেকে আবার মনে করছেন কোনো কারণে মনোমালিন্য হওয়াতে দুজন দুজনকে আনফলো করেছে। আবার অনেকে এই ঝগড়া সাময়িক। এই মুহূর্তে অভিনেত্রী সাঁঝের বাতি ধারাবাহিকে উত্তর পর্বে অভিনয় নিয়ে বেশ ভালোই ব্যস্ত আছেন।

 
যদিও টেলিপাড়ায় এমনও গুঞ্জন শোনা যাচ্ছে, দেবচন্দ্রিমা নাকি ইতিমধ্যেই অন্য এক সহঅভিনেতার সঙ্গে বেশ ঘনিষ্ঠ হয়েছেন। সেই বন্ধুত্বের জেরেই কী সায়ন্তর সঙ্গে ব্রেক-আপ অভিনেত্রীর? এর উত্তর ও পাওয়া যায়নি। উল্লেখ্য, গত মাসেই অভিনেতা অভিষেক বসু তাঁর দীর্ঘদিনের প্রেমিকা অভিনেত্রী দিয়া মুখোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কে ইতি টানেন। সেই বিচ্ছেদের রেশ এখনো কাটেনি। ফের আরো এক সম্পর্কে ভাঙন টেলিপাড়াতে।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026