টলিউড

Rampi: মাম্পির ঘাড়ে মুখ গুজে হালকা আদর রাজার! প্রিয় জুটির ভালোবাসা দেখে মুগ্ধ নেটিজেনদের

এক্কেবারে যৌথ পরিবারের ভিন্নধর্মী কাহিনি নিয়ে বছরের প্রথমে শুরু হয়েছিল ‘দেশের মাটি’ ধারাবাহিক। এই ধারাবাহিকের প্রত্যেক কলাকুশলী দর্শকদের মনে পাকাপাকি ভাবে জায়গা করে নিয়েছে। এই ধারাবাহিকে নোয়া কিয়ানের পাশাপাশি রাজা মাম্পির প্রেম কাহিনিও দারুন জনপ্রিয়তা পেয়েছে, বরং নোয়া কিয়ানের থেকে একটু বেশিই পেয়েছে। এমনকি রাজা মাম্পির অনুরাগীরা একাধিক বার নোয়া কিয়ানকে বদলে রাম্পিকে ধারাবাহিকেত নায়ক নায়িকা বানানোর দাবি করেছিলেন। এমনকি ‘রাম্পি’ জুটিকে ভালবাসা দিতে গিয়ে নোয়া কিয়ানকে চরম ট্রোলও করা হয়েছিল।

অবশ্য ওই বিষয়ে নিয়ে বেশ ক্ষুব্ধ হয়েছিলেন রাজা ওরফে রাহুল অরুণোদয় বন্দোপাধ্যায়। তিনি নিজের সোশ্যাল মিডিয়াতে এই ট্রোলিং নিয়ে তীব্র প্রতিবাদ জানান। তবে মাঝে রাজা মাম্পির ভালোবাসায় এসেছিল দুরত্ব। কিন্তু এখন আর রাম্পির মধ্যে কোনো দুরত্ব নেই।কারণ সম্প্রতি ধারাবাহিকে রাজা মাম্পির বহু প্রতীক্ষিত বিয়ে সম্পন্ন হয়। অনেক বাধা বিপত্তি, মান অভিমান পেরিয়ে সাত পাকে বাধা পড়েন। আর এই রাম্পির মিলনে সবচেয়ে বেশি খুশি হন দর্শকেরা।

সম্প্রতি এই ধারাবাহিকে এসেছে নতুন টুইস্ট। আর এই নতুন ট্রাকে রাজা-মাম্পির থেকে গল্পের ফোকাস ফের এসে পড়েছে অন্য দুই প্রধান চরিত্র কিয়ান-নোয়ার ওপর। দেখা যাচ্ছে নোয়াকে নানাভাবে কথা শোনাচ্ছে মাম্পি। আর এতেই বেজায় চটেছেন রাম্পির ফ্যানেরা। তাঁদের দাবি, নোয়ার ভালো ইমেজ ধরে রাখতে মাম্পিকে ইচ্ছাকৃতভাবে ভিলেন সাজানো হচ্ছে। এই নিয়ে ধারাবাহিক বয়কট করার দাবি জানিয়েছেন। এই কথা রাম্পির কানে আসতে এবার এই নিয়ে সরাসরি অনুরাগীদের সাথে কথা বলবে দুজনে।

এমনিতেই সোশ্যাল মিডিয়ায় নিয়মিত অ্যাক্টিভ রাহুল রুকমা। রাহুল প্রায় শই দেশের মাটির নানান কোস্টারের সাথে নানান ছবি শেয়ার করে থাকেন। সম্প্রতি নিজের অনুরাগীদের সাথে অনস্ক্রিন স্ত্রীর সাথে রোম্যান্টিক মুডে ধরা দিলেন। তবে এই ছবি অনুগামীদের মন ভালো করতেই দিয়েছেন৷ অভিনেতা রুকমার সাথে একটি ছবি শেয়ার করেছেন রাহুল। অভিনেতার শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে লাল টুকটুকে বেনারসি পড়ে নতুন বউয়ের সাজে বসে রয়েছেন মাম্পি ওরফে রুকমা। আর পিছন থেকে তাঁকে জড়িয়ে ধরে তাঁর ঘাড়ে মুখ গুঁজে রয়েছেন সকলের প্রিয় রাজা ওরফে রাহুল। আর ক্যপশানে লিখলেন, রাম্পি ফ্যানসদের সব অভিযোগ শুনতে আর নিজেদের কথা বলতে আগামীকাল দুপুর ২টোর সময়ে তাঁরা সরাসরি লাইভে এসে দর্শকদের সমস্ত কথা শুনবেন।প্রিয় জুটির এমন আদরমাখা ছবি দেখে নেটিজেনরা ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। নিমেষে ভাইরাল হয় এই পোস্ট।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026