জ্যোতিষ

Horoscope: আজ ২রা সেপ্টেম্বর, কোন কোন রাশির সময় খারাপ

আজ ২রা সেপ্টেম্বর (১৬ই ভাদ্র) বৃহস্পতিবার রাশি অনুযায়ী জেনে নিন কেমন কাটবে আজকের দিনটি।

মেষঃ আজ আপনার রাস্তায় বিপদের সম্ভাবনা আছে। বাইক বা সাইকেলে কোনো বিপদের সম্মুখীন হতে পারেন। চোখ কান খোলা রেখে রাস্তা দিয়ে হাঁটাচলা করুন।

বৃষঃ আজ আপনার সংস্থার শ্রমিকের সাথে কোনো সমস্যা দেখা দিতে পারে। মাথা ঠান্ডা রেখে সব বিরোধ মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। দিনটি খুব একটা ভালো যাবেনা।

মিথুনঃ আজ আপনার বিলাসবহুল জীবন কাটানোর ইচ্ছে জাগতে পারে। এই বিলাসিতার জন্য অনেক বেশি টাকা পয়সা খরচ করতে পারেন। নিজেকে সময় দিন।

কর্কটঃ আজ আপনি শারীরিক ভাবে কষ্ট পেতে পারেন। জ্বর সর্দি কাশি হলে ভালো জায়গায় চিকিৎসা করান। নিজের প্রতি যত্নশীল হবেন। ভেঙে পড়বেননা।

সিংহঃ আজ আপনার সন্তান-সন্ততিদের স্নেহ করুন। বাড়ির ছোট সদস্যের প্রতি অনুরাগ বাড়তে পারে। সবার সাথে ভালো সময় কাটান। সব মিলিয়ে দিনটি সুখকর হবে।

কন্যাঃ আজ আপনি হঠকারিতায় কোনো সিদ্ধান্ত নিতে পারেন। এতে কোনো বড় ক্ষতি হতে পারে। চোখ কান খোলা রেখে কাজ করুন। দিনটি খুব একটা সুখকর নয়।

তুলাঃ আজ আপনার পৈতৃক সম্পত্তি লাভ হতে পারে। নাম ডাক হতে পারে। যশ প্রতিপত্তি বেড়ে যাবে। মনে হিংসে আনবেননা। দিনটি বেশ ভালোই যাবে।

বৃশ্চিকঃ আজ আপনার মেজাজ বিগড়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। বাকবিতন্ডায় না জড়িয়ে ঠান্ডা মেজাজে সমস্যার সমাধান করুন। কারোর প্রতি অভদ্র আচরণ করবেন না

ধনুঃ আজ ব্যবসায়ীদের জন্য দিনটি বেশ শুভ। ব্যবসার কাজে বেশ উন্নতি হতে পারে। বয়বসার প্রসারে আয় বাড়ার সম্ভাবনা আছে। টাকা পয়সা লাভ হতে পারে।

মকরঃ আজ আপনি হৃদরোগে কষ্ট পেতে পারেন। ফেলে না রেখে ভালো ডাক্তারের কাছে চিকিৎসা করান। তেল মশলাযুক্ত খাবার কম খান। প্রতিদিন একবার করে হাঁটতে বেরোন।

কুম্ভঃ আজ আপনাকে কেউ মিথ্যা অপবাদ দিয়ে ফাঁসিয়ে দিতে পারে। দেখে শুনে কাজ করুন। সবাইকে বিশ্বাস করে সব কিছু বলবেননা। মাথা ঠান্ডা রাখুন।

মীনঃ আজ আপনি কোনো সৎসঙ্গে মিশে আয় করতে পারে। সৎ বন্ধুত্বে শান্তি লাভ হতে পারে। অনেক কিছু নতুন জানতেও পারবেন। দিনটি বেশ ভালোই কাটবে।

Pritisha Dey

Published by
Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026