টালিগঞ্জের পর এবার ইডি হানা দিয়েছিল অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাটে। আর সেই ফ্ল্যাট থেকে উদ্ধার হল আরও নগদ টাকা। এর আগেই ইডি সন্দেহ করেছিল যে ২১ কোটি টাকা ছাড়াও আরো টাকা লুকানো রয়েছে। আর সেই সন্দেহ আজ সত্যি হলো। ইতিমধ্যেই টাকা গোনার জন্য ব্যাংক কর্মীদের ডাকা হয়েছে। আনা হচ্ছে ৫ টি টাকা গোনার মেশিন।
আজ সকাল থেকেই ইডি অফিসাররা পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের সম্পত্তির তল্লাশি চালিয়ে কলকাতার বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছিল। তল্লাশিতে ইডি জানতে পেরেছিল যে রথতলায় অর্পিতার নামে দুটি ফ্ল্যাট রয়েছে। আর সেখানে হানা দিতেই উদ্ধার হল আরও নগদ টাকা। জানা গিয়েছে, বেলঘড়িয়া অঞ্চলে রথতলার একটি অভিজাত আবাসনে ৮ নম্বর ফ্ল্যাটের তালা ভেঙে ঢোকে ইডি। সেই ফ্ল্যাটের ভিতর ছিল অনেকগুলি আলমারি। আর সেখানে তল্লাশি চালাতে গিয়েই ফের ইডি অফিসাররা আরো নগদ টাকার হদিশ পান।
আরো কত টাকা পাওয়া গিয়েছে তা এখনো জানা যায়নি। ব্যাঙ্ক কর্মীদের সহায়তায় টাকা গুনছে ইডি। ইতিমধ্যেই ওই আবাসনে নিয়োগ করা হয়েছে অতিরিক্ত ফোর্স। প্রসঙ্গত উল্লেখ্য, গত ২২ জুলাই থেকেই চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছেন অর্পিতা মুখার্জী। শিক্ষক দুর্নীতি মামলায় তদন্ত করতে গিয়ে এর আগেই পার্থ ঘনিষ্ঠ অর্পিতার বাড়ি থেকে ২২ কোটি টাকা নগদ, বহু মূল্যের গয়না, বৈদেশিক মুদ্রা, প্রচুর সম্পত্তির খোঁজ পেয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আপাতত অর্পিতা ইডির হেফাজতে রয়েছে। টাকার উৎস জানতে তদন্ত চালাচ্ছে তদন্তকারী অফিসাররা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…