নিউজ

মিঠুন জানালেন, “৩৮ জন তৃণমূল বিধায়ক যোগাযোগ রাখছেন”, পাল্টা “কিছু জানি না” বলে দায় এড়ালেন শুভেন্দু অধিকারী

বঙ্গ রাজনীতিতে দলবদল প্রসঙ্গ কিছুমাস আগে বিধানসভা নির্বাচনের সময় ট্রেন্ড হয়ে উঠেছিল। একের পর এক তৃণমূল নেতা দল ছেড়ে গেরুয়া দলের সাথে পথ চলার স্বপ্নের কথা জানাচ্ছিল। তবে বিধানসভা নির্বাচনে গেরুয়া শিবিরকে বিপুল ভোটে পরাজিত করার পর তৃণমূল নেতাদের দলবদল তো বন্ধ হয়েই গেছে, উল্টে অনেক দলবদলু আবার ফিরে এসেছে আপন ঘরে। তবে বর্তমানে শিক্ষক নিয়োগ মামলায় পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হওয়ার পর থেকে কালিমালিপ্ত হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভাবমূর্তি। আর তার মাঝেই আজ হঠাৎ করে রাজনীতির ময়দানে সক্রিয় হয়ে বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী দাবি করেছেন যে ৩৮ তৃণমূল বিধায়ক বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছে। সরাসরি ২১ জন্য যোগাযোগ রাখছে মিঠুন চক্রবর্তীর সাথেই।

তবে মিঠুন চক্রবর্তীর এই মন্তব্য নিয়ে রাজ্য রাজনীতিতে শোরগোল শুরু হতেই বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সাফ জানিয়েছেন, “উনিই বলেছেন। উনি দায় নেবেন। আমি এই সম্পর্কে তেমন কিছু জানি না।” স্বভাবতই বিরোধী দলনেতার এমন মন্তব্য চর্চার কেন্দ্রবিন্দুতে এনেছে ঘটনাটিকে। এক কথায় বলা যেতে পারে ফের জনগণের সামনে স্পষ্ট হয়েছে বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্বদের মধ্যে ঐক্যতার অভাব। দলের অন্দরে এবার ফাটল যে আরো চওড়া হলো তা বলার অপেক্ষা রাখে না।

আজ বুধবার হেস্টিং ভবনে একদিকে সতীশ ধন্দ এবং অন্যদিকে রুদ্রনীল ঘোষকে নিয়ে একটি সাংবাদিক বৈঠক করেছিলেন মিঠুন চক্রবর্তী। আর অন্যদিকে অস্থায়ী রাজ্যপাল লা গনেশনের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। তিনি সেখানে গিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের মন্ত্রিত্ব অপসারণের দাবি তোলেন। তবে রাজভবন থেকে বেরিয়ে মিঠুনের দাবি শুভেন্দু অধিকারীকে বলা হলে তিনি জানান, “কে বলেছেন এমন কথা? আমি জানিনা এরকম কিছু।” এরপর মিঠুন চক্রবর্তী কথাটি বলেছে জানানো হলে তিনি ফের সাফ বলেন, “উনি বলেছেন যখন তখন উনি দায় নেবেন।”

প্রসঙ্গত উল্লেখ্য, আজ দুপুরে মিঠুন চক্রবর্তীর সাংবাদিক বৈঠকের শেষে খেলা ঘোরার ইঙ্গিত দেন। তিনি বৈঠক শেষে বলেন, “৩৮ জন তৃণমূল বিধায়ক আমাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখছে। আমার সাথেই সরাসরি যোগাযোগ রাখছে ২১ জন।” তবে বিজেপি অন্দরের এমন গুরুত্বপূর্ণ খবর নাকি জানেন না শুভেন্দু অধিকারী। একুশের বিধানসভা নির্বাচনে হারের পর ফের আজকে বিজেপির অন্তর্দ্বন্দ্বের ছবি স্পষ্ট হল।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026