খেলা

Virat Kohli: T20 ক্রিকেটে জাতীয় দল থেকে বাদ পড়তে পারেন কোহলি?

ভারতীয় ক্রিকেট বোর্ডের অবাক করার সিদ্ধান্তে এমনই হতাশা জনক পরিবেশের সৃষ্টি হয়েছে ক্রিকেট পাড়ায়। মনে করা হচ্ছে, দ্রুত রানে ফিরতে না পারলে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতীয় দলে প্রবেশ একপ্রকার অনিশ্চিত হতে পারে বিরাট কোহলির জন্য। এমন ঘটনার পেছনে রয়েছে একাধিক কারণ। ২০১৯ সালের পর থেকে ক্রিকেটের কোন সংস্করণে লম্বা ইনিংস আসেনি বিরাট কোহলির ব্যাট থেকে। টেস্ট হোক কিংবা ওডিআই সর্বদা ক্রিকেটপ্রেমীদের হতাশ করেছেন তিনি।

প্রায় তিন বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেটে ধারাবাহিকভাবে ব্যাটিং করেও নিজেকে প্রমাণ করতে পারেননি বিরাট। স্বভাবতই জাতীয় দলের দরজা বন্ধ হওয়া তার জন্য ছিল সময়ের অপেক্ষা। ক্রিকেটের ময়দানে চাপ কমাতে প্রায় নয় মাস আগে টি-টোয়েন্টি ক্রিকেটে অধিনায়কত্ব ছেড়েছেন তিনি। কিন্তু ধারাবাহিক ব্যর্থতা থেকে সফলতার মুখ দেখতে পাননি বিরাট কোহলি। এদিকে, চলতি বছরের শেষ লগ্নে অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে ভারত। তাই বর্তমানে টি-টোয়েন্টি সিরিজ গুলো ভারতের কাছে অত্যন্ত মূল্যবান।

চলমানরত টি-টোয়েন্টি সিরিজ আগামী দিনের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের শক্তিশালী স্কোয়াড তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি এবং তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলে ক্যারিবিয়ানদের বিপক্ষে সংক্ষিপ্ত ওভারের সিরিজ খেলতে উড়ে যাবে ভারত। মনে করা হচ্ছে, ইংল্যান্ডের বিপক্ষে এই দুটি সিরিজে ব্যাট হাতে ব্যর্থ হলে আগামী দিনে ক্যারিবিয়ান সফরে ভারতীয় দলে জায়গা হারাতে পারেন বিরাট কোহলি।

ইংল্যান্ডের বিপক্ষে চলমানরত টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ থেকে ইতিপূর্বে বিরাট কোহলিকে বিশ্রামে পাঠানো হয়েছে। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে জাতীয় দলে প্রত্যাবর্তন করবেন কোহলি। অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজ সফরে শিখর ধাওয়ানের নেতৃত্বে ভারতের তরুণ ক্রিকেটাররা সংক্ষিপ্ত ওভারের ম্যাচে অংশগ্রহণ করবেন। যে সিরিজ থেকে ইতিমধ্যে বিরাট কোহলি, রোহিত শর্মা এবং জসপ্রীত বুমরাহর মতো তারকা ক্রিকেটারদের বিশ্রাম দিয়েছে বিসিসিআই। ভারতীয় দলে জায়গা ধরে রাখতে ইংল্যান্ড সফর বিরাট কোহলির জন্য অগ্নিপরীক্ষা বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

Kriti Lekha Shome

Recent Posts

শেষ ওভারে ধাক্কা! জয়ের মুখ থেকে হার ছিনিয়ে নিল লখনউ, কেকেআরের টানা তৃতীয় পরাজয়

ইডেন গার্ডেন্সে আরেকটি রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী থাকল ক্রিকেটপ্রেমীরা। কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টস…

April 10, 2026

মাসে ৩০০০ টাকা ভাতা! মহিলাদের জন্য বড় চমক, ভোটের আগে মাস্টারস্ট্রোক বিজেপির?

২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি তাদের ‘সঙ্কল্প পত্র’ প্রকাশ করেছে, যা নিয়ে…

April 10, 2026

কিছুক্ষণেই শিলাবৃষ্টির প্রকোপ, দক্ষিণবঙ্গের ৫ জেলায় ঝড়ের ইঙ্গিত! বাড়বে গরমও

দক্ষিণবঙ্গের আবহাওয়ায় আচমকাই বদল। শুক্রবার সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ থাকলেও বাতাসে রয়েছে অস্বস্তিকর গুমোট…

April 10, 2026

শ্যামপুরে মনোনয়ন জমা হিরণের, প্রথম স্ত্রীর বিস্ফোরক খোঁচা! চর্চায় ব্যক্তিগত বিতর্ক

শ্যামপুর কেন্দ্রে মনোনয়ন পেশ করতেই ফের বিতর্কে জড়ালেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। এবার সরাসরি তাঁর…

April 10, 2026

ঘোষণা হয়েছিল, টাকা কোথায়? ৪% DA না পেয়ে ক্ষোভে ফুঁসছে শিক্ষক সমাজ, ভোটে বড় প্রভাবের আশঙ্কা!

বকেয়া মিটলেও মিলল না প্রতিশ্রুত মহার্ঘ্য ভাতা। রাজ্য সরকারের বাজেটে ঘোষিত ৪ শতাংশ ডিএ এখনও…

April 10, 2026

সাইকেলের থেকেও কম দামে বাইক! Honda Shine 100 নিয়ে মধ্যবিত্তের মধ্যে চরম উত্তেজনা

সাইকেলের থেকেও কম দামে বাইক! শুনতে অবাক লাগলেও বাস্তবে এমনই অফার নিয়ে বাজারে ঝড় তুলেছে…

April 10, 2026