নিউজ

প্রথা ভেঙে মসজিদে ঢোকার অনুমতি মহিলাদের, পুরুষদের সঙ্গেই পড়বেন জুম্মার নামাজ

একমাত্র ঈদের দিনই মসজিদে ঢুকতে পারতেন তাঁরা। মুসলিম হলেও বছরের বাকী দিনগুলোতে মসজিদে অনুমতি ছিল না তাদের। ধর্মীয় বিধিনিষেধ না থাকলেও, এতদিন এটাই ছিল অলিখিত নিয়ম। সেই প্রথা ভেঙে এবার মসজিদে ঢুকতে পারবেন মুসলিম মহিলারাও। এমনই জানিয়েছে মুসলিম ল’ বোর্ড।

শবরীমালা মন্দিরে ঋতুমতী মহিলাদের প্রবেশ নিয়ে শীর্ষ আদালতের ইতিবাচক রায়ে অনুপ্রাণিত হয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন পুণের বাসিন্দা ইয়াসমিন জুবের আহমেদ পীরজাদে ও তাঁর স্বামী জুবের আহমেদ নাজির আহমেদ পীরজাদে। তাদের দাবি, মসজিদে প্রবেশের অনুমতি দিতে হবে মহিলাদের। কারণ, ইসলাম ধর্মের প্রবর্তক মহম্মদ মসজিদে মহিলাদের প্রবেশের উপর কোন বিধিনিষেধ আরোপ করেননি। তাই মসজিদে প্রবেশের অধিকার মহিলাদেরও দেওয়া হোক।

এই মামলায় শীর্ষ আদালতের নয় সদস্যের ডিভিশন বেঞ্চ কেন্দ্রীয় ওয়াকফ কাউন্সিল এবং অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডকে নোটিশ পাঠায়। বুধবার, মামলার শুনানিতে নোটিশের উত্তর দেয় মুসলিম ল’ বোর্ড। তারা জানিয়ে দেয়, মসজিদে নামাজ পড়ার উপর কোন ধর্মীয় বিধিনিষেধ নেই মহিলাদের জন্য। দেশের কোন প্রান্তে এমন ফতোয়া থাকলে তা তুলে নেওয়া উচিত। শুধু তাই নয়, তারা আরও জানান, মুসলিম মহিলাদেরও পুরুষদের সঙ্গে জুম্মার নামাজ পড়ার অধিকার রয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026