চীনে করোনাভাইরাস মহামারী আকার ধারণ করেছে। এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা এখনো পর্যন্ত ১৭০ ছাড়িয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার চীন সরকার জানিয়েছে নতুন করে ১৭০০ জনেরও বেশি মানুষের দেহে এই ভাইরাস ছড়িয়েছে। গত বছরের ডিসেম্বর মাসে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান শহরে করোনাভাইরাস প্রাদুর্ভাব শুরু হয়েছিল, এখান থেকেই সারা বিশ্বে এই ভাইরাস ছড়িয়ে পড়ে।
চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন বৃহস্পতিবার জানিয়েছে যে, এই রোগে এখনও পর্যন্ত মোট ১৭০ জন মারা গিয়েছে। এই ভাইরাসে এখনো পর্যন্ত ১৩৭০ জন গুরুতর ভাবে আক্রান্ত হয়েছে এবং বুধবার পর্যন্ত ১২,১৬৭ জনের মধ্যে এই ভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষণ দেখা গেছে। ১২৪ জনকে চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।
বুধবার পর্যন্ত হংকংয়ের বিশেষ প্রশাসনিক অঞ্চলে ১০ টি, ম্যাকাও-এর বিশেষ প্রশাসনিক অঞ্চলে সাতটি এবং তাইওয়ানে আটটি এই ভাইরাসে আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে বলে জানিয়েছে কমিশন। বুধবার এয়ার ইন্ডিয়া, ব্রিটিশ এয়ারওয়েজ, লায়ন এয়ার, ইন্ডিগো সহ বেশ কয়েকটি বিমান সংস্থা চীনের বিভিন্ন শহরে তাদের বিমান পরিষেবা স্থগিত করেছে। ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, জার্মানি ইতিমধ্যেই তাদের দেশের অভিযাত্রীদের চীন ভ্রমণে সাবধান থাকতে বলেছে।
বেজিং-ও করোনা ভাইরাস ছড়ানোর পর থেকে বিদেশি পর্যটকদের চীন ভ্রমণে সাবধান থাকতে বলেছে। এয়ার ইন্ডিয়া ৩১ জানুয়ারী থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত দিল্লি-সাংহাই রুটে ফ্লাইট স্থগিত রেখেছে। বিমান সংস্থা ইন্ডিগো ১লা ফেব্রুয়ারি থেকে বেঙ্গালুরু-হংকং রুটে এবং ১লা থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত দিল্লি-চেঙ্গদু রুটে বিমান পরিষেবা স্থগিত রেখেছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…