কথাতেই আছে, বাঙালির বারো মাসে তেরো পার্বন। তার মধ্যে একটি এই মাঘ মাসের শ্রীপঞ্চমী, যেদিন বাগদেবীর আরাধনা করা হয়। তবে মুশকিল হল, এখন পুজো করাতে গিয়ে পুরোহিত খোঁজা বেশ যুদ্ধের ব্যাপার। পুজো করানোয় ব্রাহ্মনের তাগিদে কম বেশি কাঠ খড় পোড়াতে হয় সকলকেই।
তবে এ যেন একটু বেশিই বাড়াবাড়ি। পুজো করার ব্রাহ্মন না পেয়ে একী করলেন সকলে! অবাক কান্ড দেখুন, এক ক্লাবে সরস্বতী পুজোর পুরোহিতকে একপ্রকার ধরে বেঁধে তবেই পুজোয় বসানো গেল।
ব্রাহ্মনের আকালে জর্জরিত ক্লাবের সকল সদস্য সহ পাড়ার লোকজনেরাও এই পুরোহিতকে পেয়ে ঘিরে ধরেন। পুরুত ঠাকুর অবশ্য পুজো করতে নারাজ, তিনি পালানোর পথ খুঁজছেন। তবে ক্লাব কমিটিও হার মানেননি। একপ্রকার তুলে নিয়ে গিয়েই পুরোহিতকে ঢোকানো হল ক্লাবে।
সকলের জোরাজুরিতে নাস্তানাবুদ হয়ে অবশেষে পুজোয় বসলেন সেই পুরোহিত। দুপক্ষের এই চুলোচুলির ভিডিও ফেসবুকে আপলোড হতে না হতেই ভাইরালের লিস্টে। ভিডিও দেখে হেসে গড়িয়ে পড়ছেন সকলেই। আপনিও দেখে নিন সেই মজাদার ভিডিওটি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…