নিউজ

শুরু টিকিট বুকিং, ট্রেনে ওঠার আগে যাত্রীদের কি কি জিনিস আনতে হবে, জানাল রেল

আগামীকাল থেকে চালু হওয়া রাজধানী এক্সপ্রেসের সমতুল্য ১৫ টি বিশেষ ট্রেন নিয়ে নতুন নির্দেশিকা জারি করল কেন্দ্র। ট্রেনে সফরকারী যাত্রীদের নিজের প্রয়োজনীয় খাবার, কম্বল এবং বিছানা বাড়ি থেকে আনার জন্য নির্দেশ দেওয়া হল। আজ বিকাল ৪ টা থেকে আইআরসিটিসি ওয়েবসাইটে ওই ১৫ জোড়া ট্রেনের টিকিট পাওয়া যাবে।

আসল রাজধনী এক্সপ্রেসের মতো নয় এই ট্রেনগুলি। তবে ভাড়া, গতি ও রুটের দিক থেকে রাজধানীর সমতুল্য হবে এই বিশেষ ট্রেনগুলো। এখনও অবধি নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী ট্রেনগুলি সম্পূর্ণ ক্ষমতা সহ যাত্রীবহন করবে। শ্রমিক স্পেশাল ট্রেনের কোচগুলির মতো সামাজিক দূরত্ব নিশ্চিত করতে দুই তৃতীয়াংশ আসন ফাঁকা রাখা হবে না। তবে শুধুমাত্র কনফার্ম টিকিটেই ট্রেনে চড়া যাবে।

লকডাউনের কারণে খাদ্যের সংস্থান ও কর্মীদের অভাবে এই ট্রেনগুলিতে খাবার সরবরাহ করা সম্ভব হবে না বলে জানিয়েছে রেল। এটি সংক্রমণের ঝুঁকি এড়াতেও কার্যকর হবে। ট্রেনটিতে ভ্রমণরত কিছু কর্মী দ্বারা টয়লেটগুলি পরিষ্কার করা হবে। কারণ কাজের জন্য চুক্তিবদ্ধ শ্রমিক অপর্যাপ্ত হওয়ায় দিল্লী থেকে শুরু হওয়া বেশিরভাগ ট্রেনগুলিতে অনবোর্ড হাউসকিপিং সার্ভিসগুলি উপলব্ধ থাকবে না।

রেলওয়ে সুরক্ষা বাহিনী (আরপিএফ) কর্তৃক স্টেশনগুলিতে কড়া স্ক্রিনিং করা হবে বলে জানিয়েছেন রেলের আধিকারিকরা। কেবলমাত্র নিশ্চিত টিকিট থাকলে তবেই স্টেশনগুলিতে প্রবেশের অনুমতি দেওয়া হবে। নয়াদিল্লি রেলস্টেশন থেকে যাত্রা শুরু করা এই ট্রেনগুলির গন্তব্যের তালিকায় রয়েছে ডিব্রুগড়, আগরতলা, হাওড়া, পাটনা, বিলাসপুর, রাঁচি, ভুবনেশ্বর, সেকান্দারবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, তিরুবনন্তপুরম, মদগাঁও, মুম্বই মধ্য, আহমেদাবাদ এবং জম্মু তাবি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026