বাস্তবের নায়ক ইরফান খানকে শ্রদ্ধা জানাতে পরিবর্তনকরা হল গ্রামের নাম
ইহলোক ছেড়ে চিরকালের জন্য পরলোকে চলে গিয়েছেন বলিউডখ্যাত অভিনেতা ইরফান খান। তবে রেখে গেছেন হাজারো স্মৃতি। তার প্রতি শ্রদ্ধা জানিয়ে এবার গোটা গ্রামের নাম পরিবর্তন করে দিলেন মহারাষ্ট্রের লগতপুরী গ্রামের বাসিন্দারা। জানা গেছে, এই গ্রামের মানুষের কাছে তিনি ছিলেন আসল নায়ক সমান।
গ্রামের বাসিন্দারা যতবারই সমস্যা পড়েছেন, পাশে পেয়েছেন তাকে। শুধু তাই নয় বহু ছাত্রছাত্রীর পড়াশোনার সম্পূর্ণ দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন তিনি। এছাড়াও তিনি এই গ্রামে খানিকটা জমি কিনেছিলেন। সুযোগ পেলেই নিজের পরিবার নিয়ে সময় কাটাতে আসতেন এখানে। গ্রামবাসীদের প্রয়োজনের কথা ভেবে দান করেছিলেন অ্যাম্বুলেন্স।
তাই গ্রামবাসীরা তাদের জীবনের বাস্তব নায়ককে শ্রদ্ধা জানিয়ে নিজেদের গ্রামের নাম পরিবর্তন করে রেখেছেন হিরো-চি-ওয়াদি। এই বিষয়ে সংশ্লিষ্ট গ্রামের জেলা পরিষদের সদস্য গোরখে বোড়কে জানিয়েছেন, “হিরো-চি-ওয়াদি কথাটির আক্ষরিক অর্থ হল হিরোর প্রতিবেশী৷ আমরা চাই সারাজীবন যাতে তার প্রতিবেশী হয়ে থাকতে পারি। এই কারণেই গ্রামের এইরূপ নাম রাখা হয়েছে।”
শোনা যায়, এই গ্রামটিতে ছিলো না কোনো সিনেমা হল। প্রায় ৩০ কিলোমিটার হেঁটে নিজেদের প্রিয় নায়কের সিনেমা দেখতে যেতেন তারা। তবে সব মায়া ত্যাগ করে চলে গিয়েছেন তিনি। সাথে রেখে গিয়েছেন হাজারো স্মৃতি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…