নিউজ

দীর্ঘ ২৪০ বছর পরে ফিরে এলো সাদা লেজের শিকারি ঈগল

শ্রেয়া চ্যাটার্জি – দুশো চল্লিশ বছরের একটা দীর্ঘ সময় অতিক্রান্ত হওয়ার পরে অবশেষে ইউনাইটেড কিংডম এর নীল আকাশে দেখা মিললো সাদা লেজের শিকারিক ঈগলের। এ প্রজাতিটি প্রায় বিলুপ্তির পথে। তবে আকাশে তাদের উড়তে দেখে সংরক্ষণবিদরা বেজায় খুশি। অষ্টাদশ শতকে এই পাখিটি ইংল্যান্ডে প্রায়ই দেখা যেত। কিন্তু দুঃখের বিষয় হলেও পরবর্তীকালে চোরা শিকারীদের পাল্লায় পড়ে এই পাখিটি ক্রমশ কমতে শুরু করে। এই শিকারি পাখিটির প্রায় ২.৫ মিটার লম্বা ডানা আছে। ১৭৮০ সালে কালভার ক্লিফে এটিকে সর্বশেষ দেখা গেছে।

১৯১৮ সালের মধ্যে এই প্রাকৃতিক কার্যত বিলুপ্তির পথে এগিয়ে যায়। এসময় স্কটিশ শেটল্যান্ড আইল্যান্ডে অনেকগুলি পাখিকে মরা অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। শুধু তাই নয়, ‘রয়েল সোসাইটি ফর প্রটেকশন অফ বোর্ড’ এর তথ্য অনুযায়ী, সামুদ্রিক ঈগলের সংখ্যা ক্রমশ কমছে। তবে এই পাখিটি আবার ফিরে আসার জন্য যথেষ্ট চেষ্টা করেছে ফরেস্ট্রি ইংল্যান্ড এবং রয় জেনিস ওয়াইল্ডলাইফ ফাউন্ডেশন নামে এই দুটি সংস্থা । প্রায় দুই শতাব্দী পরে পাখিটি আবার ফিরে এসেছে। এই ফাউন্ডেশন এর কর্ণধার রায় ডেনিস জানিয়েছেন, “আমি আমার জীবনের বেশিরভাগ সময়টাই কাটিয়েছি এই পাখিগুলোকে পুনরায় ফিরিয়ে আনার জন্য কাজ করতে। সেই পাখি কে এইভাবে আকাশে উড়তে দেখার মুহূর্তটা একটা অসাধারণ মুহূর্ত তৈরি করেছে আমার কাছে।”

আগের বছর গরমকালে ছটি বাচ্চা সাদা লেজের ঈগলকে আনা হয় এবং ছাড়া হয় ইংল্যান্ডের দক্ষিণাংশে। এগুলোর মধ্যে রয়েছে ঈগলের যদিও অর্থাৎ ছেলে এবং মেয়ে ঈগল উত্তরে ‘ইওর্ক মুর ন্যাশনাল পার্ক’- এ থাকতে শুরু করে। সাধারণত ৫ বছর না হলে, তারা বংশবিস্তার করে না। তাই এই ফাউন্ডেশনের তরফ থেকে জানানো হয়েছে, আশা করা যাচ্ছে, যে জুটি গুলোকে ছাড়া হয়েছে, তারা আবার নতুন শিশুর জন্ম দেবে এবং যার ফলে ঈগলের সংখ্যাটাও বাড়বে। বসন্তকালে সাধারণত নিজেদের মধ্যে ডাকাডাকি করে কিংবা আকাশের মধ্যেই নেচে নানান রকম ভাবে সঙ্গিনীর দৃষ্টি আকর্ষণ করে পুরুষ ঈগল।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026