নিউজ

ফের শুরু হল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরি ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল

নয়াদিল্লি: ফের বহুপ্রতীক্ষিত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরি করোনা ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হল। ব্রিটেনের অ্যাস্ট্রোজেনেকার তরফ থেকে এ কথা এক বিবৃতিতে জানানো হয়েছে। তবে ব্রিটেনে ট্রায়াল শুরু হলেও এখনই এ দেশে ট্রায়াল শুরু হচ্ছে না বলে জানিয়েছে পুনের সিরাম ইনস্টিটিউট। ডিসিজিআই অনুমতি দিলেই ফের একবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় তৈরি করোনা ভ্যাকসিনের ট্রায়াল এ দেশে শুরু হবে বলে জানিয়েছে সিরাম ইনস্টিটিউট।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরি এই করোনার ভ্যাকসিন প্রথম ও দ্বিতীয় পর্যায়ের ট্রায়ালে সফল হয়েছিল। কিন্তু শেষ পর্যায়ের ট্রায়ালে যখন ব্রিটেনের এক স্বেচ্ছাসেবকের শরীরে এই ভ্যাকসিন প্রয়োগ করা হয়, তখন তিনি গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েন। তার গায়ে প্রচন্ড জ্বর চলে আসে এবং স্পাইনাল কর্ডের একটি সমস্যা দেখা দেয়। ফলে ব্রিটেনের ওষুধ প্রস্তুতকারী সংস্থা অ্যাস্ট্রোজেনেকা তড়িঘড়ি ট্রায়াল স্থগিত করে দেয়। অন্যান্য দেশও এই ঘটনার পর ট্রায়াল স্থগিত করে দেয়। কিন্তু ভারতে ট্রায়াল চালিয়ে যাচ্ছিল সিরাম ইনস্টিটিউট। তাই ডিসিজিআই এই সংস্থাকে শোকজ নোটিশ ধরালে তারাও কোভিশিল্ডের ক্লিনিকাল ট্রায়াল বন্ধ করে দিতে বাধ্য হয়।

তবে ফের ব্রিটেনে এই ট্রায়াল শুরু হয়েছে। অ্যাস্ট্রোজেনেকা এবং অন্যান্য ওষুধ প্রস্তুতকারী সংস্থাগুলি জানিয়েছে এই ভ্যাকসিনের ট্রায়াল এখন নিরাপদ। তাই ট্রায়াল শুরু করেছে ব্রিটেন। কিন্তু সিরাম ইনস্টিটিউটের সিইও স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, ডিসিজিআই অনুমতি না দেওয়া পর্যন্ত কোনওভাবেই এ দেশে এই ভ্যাকসিনের ট্রায়াল শুরু হবে না। তাই ডিসিজিআইয়ের অনুমতির অপেক্ষায় গোটা দেশ। যেহেতু পুনরায় ট্রায়াল শুরু হয়েছে, তাই বাজারে ভ্যাকসিন আসার সম্ভাবনা আরও একবার প্রবল হয়ে উঠল, তা বলাই যায়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026