নিউজ

NEET পরীক্ষার্থীদের জন্য সকাল থেকে চলছে মেট্রো

কলকাতা: আগামিকাল, সোমবার থেকে সাধারণের জন্য মেট্রো পরিষেবা চালু হলেও আজ, রবিবার NEET পরীক্ষার জন্য স্পেশাল মেট্রো চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। করোনা পরিস্থিতির মধ্যে ঠিক সময়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছানো নিয়ে একটা সংশয় দেখা দিয়েছে NEET পরীক্ষার্থীদের মধ্যে। কারণ, করোনার জন্য লোকাল ট্রেন কার্যত বন্ধ। পর্যাপ্ত পরিমাণে বাস নেই বলেও অভিযোগ করা হয়েছে। তাই সে কথা মাথায় রেখে মেট্রো পরিষেবা চালু করেছে কলকাতা মেট্রো আজ সকাল দশটা থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত চলাচল করবে মেট্রো।

সোমবার থেকে যে মেট্রো পরিষেবা সাধারণের জন্য চালু করার কথা বলা হয়েছে, সেখানে স্মার্ট কার্ড এবং সঙ্গে ই-পাস রাখার নির্দেশ দেওয়া হয়েছে মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে। কিন্তু এমন কোনও নির্দেশ NEET পরীক্ষার্থীদের ক্ষেত্রে নেই। শুধুমাত্র অ্যাডমিট কার্ড থাকলেই প্রবেশাধিকার পাওয়া যাবে বলে জানা গিয়েছে। প্রত্যেক NEET পরীক্ষার্থীদের সঙ্গে একজন অভিভাবককে ছাড় দেওয়া রয়েছে। যাদের স্মার্টকার্ড থাকবে না তাদের ক্ষেত্রে পেপার টিকিটের ব্যবস্থা করা হয়েছে।

দীর্ঘ লকডাউন ও করোনা পরিস্থিতির মধ্যে যখন লোকাল ট্রেন চলছে না, তখন একমাত্র মেট্রোই ভরসা হয়ে দাঁড়িয়েছে NEET পরীক্ষাথীদের সামনে। যদিও রাজ্য পরিবহণ দফতর সূত্রে জানানো হয়েছে, আজ NEET পরীক্ষার জন্য পর্যাপ্ত পরিমাণে বাস চালানো হবে বিভিন্ন রুটে। সব মিলিয়ে পরীক্ষার্থীদের যাতে কোনও অসুবিধার সম্মুখীন না হতে হয়, সেদিকে নজর রাখছে রাজ্য সরকার।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026