অফবিট

কঙ্কালের স্তূপের উপরে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে বাস্তবের লায়ন কিং, ছবি দেখে মুগ্ধ নেটজনতা

এতদিন পর্যন্ত বাচ্চাদের কার্টুন এ আমরা লায়ন কিং এর ছবি দেখেছি কিংবা তার কথা শুনেছি। কিন্তু এবারে বাস্তবে লায়ন কিং এর রুপ ধরা পড়লো এক ব্রিটিশ ফটোগ্রাফারের লেন্সে। কঙ্কালের ভর্তি টিলার উপরে যেন মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছেন পশুরাজ সিংহ। যেন একেবারে লায়ন কিং এর প্রতিচ্ছবি। এই ছবিটি নেট মাধ্যমে ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে এই ব্রিটিশ ফটোগ্রাফার একেবারে জনপ্রিয় হয়ে উঠেছেন মুহূর্তের মধ্যেই।

জানা গিয়েছে এই ছবিটি তুলেছিলেন ব্রিটিশ ফটোগ্রাফার সিমন নিহম এবং দক্ষিণ আফ্রিকার একটি অভয়ারণ্যের ছবিটি তোলা হয়েছিল। এই ছবিটি সোশ্যাল মিডিয়াতে জনপ্রিয় হওয়ার সঙ্গে সঙ্গেই একজন সেন্সেশন হয়ে উঠেছেন এই ফটোগ্রাফার। জানা গিয়েছে তিনি একটি সংস্থা রয়েছে সেখানে কাজ করতে গিয়েছিলেন। কাজ শুরু করার আগে অভয়ারণ্যে এমনি ঘুরতে বেরিয়ে ছিলেন তিনি। কিন্তু তখনই তিনি ওই অভূতপূর্ব দৃশ্য লক্ষ্য করেন অভয়ারণ্যের মধ্যে।

৫২ বছরের এই ফটোগ্রাফার জানিয়েছিলেন অভায়ারণ্য সেই মুহূর্তে সূর্য উঠতে শুরু করেছে। সেই সময় আচমকা তিনি সিংহটিকে দেখতে পান। মাত্র ৩০ মিটার দূরে দাঁড়িয়ে থেকে ওই সিংহের ওই ছবিটি তুলেছিলেন এই ফটোগ্রাফার। জীবনে এই সুযোগ অত্যন্ত বিরল তাই বিন্দুমাত্র সময় নষ্ট না করে ব্যাগ থেকে ক্যামেরা বের করে তিনি ওই অভূতপূর্ব ছবি ক্যামেরা লেন্স বন্দী করেন।

মাত্র এক মিনিটের মত সময়ে ওই কংকাল স্তুপে সিংহটি দাঁড়িয়েছিল। সেই সময় তিনি মুহূর্তের মধ্যে ওই ছবিটি ক্যাপচার করেন। এটি ছাড়াও নিজের মতো আরও বেশ কয়েকটি ছবি তুলেছিলেন কিন্তু যে ছবিটি বর্তমানে সোশ্যাল মিডিয়াতে পপুলার হয়েছে সেটি তার সব থেকে ভালো মনে হয়েছিল। তিনি নিজেই জানিয়েছেন, এই ছবিটি দেখে অনেক সময় তার নিজেরই ছোটবেলার কমিক্স বই এর পড়া লায়ন কিং এর কথা মনে পড়ে। সিম্বা যেরকম ভাবে পাহাড়ের উপরে দাঁড়িয়ে সকলকে আদেশ দিতে, ঠিক সেরকমই দক্ষিণ আফ্রিকার এই সিংহটি পাহাড়ের উপরে দাঁড়িয়ে ছিল। এই ছবিটিকে নিজের জীবনের সর্বশ্রেষ্ঠ উপহার হিসেবে মনে করেন ওই ব্রিটিশ ফটোগ্রাফার।

John Fabian

Published by
John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026