কলকাতা

করোনার থাবা এবার মুখ্যমন্ত্রী পরিবারে! ভাইকে হারিয়ে শোকস্তব্ধ মমতা ব্যানার্জি

করোনা ভাইরাসের নতুন মিউট্যান্ট স্ট্রেন গোটা ভারতজুড়ে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। দৈনিক সংক্রমণ হার ও মৃত্যুহারের পরিসংখ্যান বিচার করলে বিষয়টি যে বেশ উদ্বেগের তা দ্বিতীয়বার বলার অপেক্ষা রাখে না। বাংলাতেও এই মারণ ভাইরাস ভয়াবহ থাবা বসিয়েছে। প্রায় প্রতিদিন বাংলাতে ২০ হাজারের বেশি মানুষ সংক্রামিত হচ্ছে এবং দৈনিক মৃত্যুর গণ্ডি ১০০ পার করে গেছে। এই উদ্বেগজনক পরিস্থিতির মাঝেই শোকের ছায়া নেমে এল খোদ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে।

করোনার প্রকোপে প্রাণ গেল মুখ্যমন্ত্রীর বাড়ির সদস্যের। দীর্ঘ লড়াইয়ের পরও শেষরক্ষা হল না মমতা বন্দোপাধ্যায়ের মেজ ভাইয়ের। করোনায় প্রাণ কেড়ে নিল তার। দীর্ঘ এক মাস ধরে মেডিকেল হসপিটালে ভর্তি থাকে জীবন মরণের যুদ্ধে অবতীর্ণ হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই অসীম বন্দ্যোপাধ্যায়। কিন্তু প্রকৃতির নিষ্ঠুর নিয়মে শেষ পর্যন্ত যুদ্ধে হেরে গেলেন তিনি। স্বাভাবিকভাবেই, শোকের ছায়া নেমে এসেছে কালীঘাটের ব্যানার্জী পরিবারে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026