‘খেলা হবে’, খুব শীঘ্রই ৪জি পরিষেবা লঞ্চ করছে BSNL, Airtel-Jio-কে জোর টক্কর

অবশেষে ৪জি পরিষেবা নিয়ে আসতে চলেছে ভারতের নিজস্ব টেলিকম সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড ওরফে বিএসএনএল। সারাদেশে এখন পর্যন্ত এটা লঞ্চ করা হবে কিনা সেই ব্যাপারে এখনো পর্যন্ত ধোঁয়াশা রয়েছে, একটি নতুন রিপোর্টে বিএসএনএল ৪জি পরিষেবার ব্যাপারে আভাস পাওয়া গেল। নতুন রিপোর্টে জানা যাচ্ছে, এই বছরের স্বাধীনতা দিবস অর্থাৎ আগামী ১৫ আগস্ট ভারতে লঞ্চ হতে চলেছে বিএসএনএল ৪জি পরিষেবা। তাদের প্রযুক্তি পার্টনার হতে পারে টাটা কনসালটেন্সি সার্ভিসেস। দুজনে একসাথে এই নতুন ৪জি পরিষেবা আসতে পারে বলে মনে করা হচ্ছে।

বিএসএনএল কোম্পানির কনজিউমার মোবিলিটি ডাইরেক্টর সুশীল কুমার মিশ্রা একটি বেসরকারি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, এটাই প্রথমবার যেখানে ৪জি পরিষেবায় সম্পূর্ণরূপে ভারতীয় টেকনোলজি ব্যবহার করা হবে। একই সাথে টেলিকম ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারিং ব্যবসায় প্রবেশ করতে চলেছে টিসিএস। বিএসএনএল ৪জি পরিষেবা বৃদ্ধির ক্ষেত্রে সংস্থার এক্সিকিউটিভ বললেন, ইতিমধ্যেই বিএসএনএল সারা ভারতে ১ লক্ষেরও বেশি টাওয়ার তৈরি করার পরিকল্পনা নিয়েছে।

এই পরিষেবা সবথেকে বেশি প্রভাব বিস্তার করবে মূলত বিহারে। বিএসএনএল এক্সিকিউটিভরা জানাচ্ছেন, শুধুমাত্র বিহারে প্রায় চার হাজারের কাছাকাছি ৪জি টাওয়ার বসাবে বিএসএনএল। অর্থাৎ বোঝাই যাচ্ছে বিহারের উপরে। সুশীল মিশ্রা আরো বলছেন, স্মার্ট টাওয়ারের পরিবর্তে মনোপলস ব্যবহার করে যাত্রা শুরু করবে এই BSNL।

এছাড়াও দিল্লি এবং মুম্বাইয়ে ৪জি পরিষেবা শুরু করবে এই BSNL। প্রসঙ্গত, BSNL আগামী ১৫ আগস্ট ৪জি পরিষেবা চালু করবে তেমনটা যে এই প্রথমবার শোনা যাচ্ছে, সেরকমটাই না। এর আগেও জানুয়ারী মাসে এরকম একটা খবর শোনা গেছিলো। এর আগেও একটি রিপোর্টে উঠে এসেছিলো, খুব শীঘ্রই BSNL তাদের ৪জি পরিষেবা চালু করতে চলেছে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026