মাঝ আকাশে ‘গাঙ্গুবাই’ গানের সাথে দুর্দান্ত নাচ এক বিমান সেবিকা, ভাইরাল ভিডিও

চলতি মাসের ২৫’শে ফেব্রুয়ারি বড়পর্দায় মুক্তি পেতে চলেছে সঞ্জয় লীলা বানশালী পরিচালিত ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’। ছবির ট্রেলার মুক্তি পাওয়ার পর থেকেই এই ছবি নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে। গাঙ্গুবাই ছবিতে গাঙ্গু অর্থাৎ আলিয়া ভাটের লুক নিয়ে শুরু থেকেই আলোচনা চলছে। একেবারে অন্য সাজে দেখা গিয়েছে তাকে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই ছবির ‘ঢোলিড়া’ গানটি ভাইরাল হয়েছে। আর এই ট্রেন্ডিং গানের সাথে ইনস্টারিল বানাচ্ছেন তারকা থেকে সাধারণ সকলেই। সম্প্রতি এই গানের সাথে রিল বানাতে দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়ার পরিচিত মুখ উমা মীনাক্ষীকে।

বর্তমান যুগে ইনস্টারিল বানানো একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। আজকালকার প্রজন্ম নিজেদের মনোরঞ্জন করার জন্য ইনস্টারিল বানিয়ে থাকেন। আর এর মাধ্যমে নেটদুনিয়ায় অনেকেই পরিচিত হয়ে ওঠেন। আর তাদের মধ্যে অন্যতম হলেন উমা মীনাক্ষী। যিনি পেশায় একজন স্পাইসজেটের বিমান সেবিকা। তিনি বেশিরভাগ ইনস্টারিল স্পাইসজেটের ইউনিফর্ম পরেই বানিয়ে থাকেন। এর আগেও একাধিক বলিউড গানের সাথে ইনস্টারিল বানিয়ে ভাইরাল হয়েছেন সোশ্যাল মিডিয়ার পাতায়।

সম্প্রতি এই বিমান সেবিকা মাঝ আকাশে নিজের ইউনিফর্মেই সঞ্জয় লীলা বনসালি পরিচালিত আসন্ন ছবি ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’র জনপ্রিয় গান ‘ঢোলিড়া’র সাথে জমিয়ে নাচলেন। এই গানের সিগনেচার স্টেপ হুবহু নকল করেছেন তিনি। ছবিতে আলিয়া ভাট যে স্টেপগুলি করে দেখিয়েছেন সেগুলো নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন নিজের এই ইনস্টারিলে। সম্প্রতি ‘ঢোলিড়া’ গানের সাথে রিল ভিডিও বানিয়ে আবারো নেটদুনিয়ায় নেটিজেনদের একাংশের মাঝে রীতিমত ভাইরাল হয়েছেন উমা মীনাক্ষী।

Devparna Acharya

Recent Posts

কোটি টাকার প্রতারণার অভিযোগে সোহম চক্রবর্তীর বিরুদ্ধে FIR, যুক্ত হল জামিনঅযোগ্য ধারা

টলিউড অভিনেতা এবং প্রাক্তন বিধায়ক সোহম চক্রবর্তীকে ঘিরে ফের বিতর্ক দানা বাঁধল। তাঁর বিরুদ্ধে আর্থিক…

June 7, 2026

শিমলা-মানালি ভ্রমণ আরও সহজ! কলকাতা-হিমাচল রুটে শুরু হল নতুন ট্রেন পরিষেবা

পাহাড়প্রেমী পর্যটকদের জন্য বড় সুখবর। কলকাতা থেকে হিমাচল প্রদেশে যাতায়াত আরও সহজ করতে চালু হল…

June 7, 2026

ব্যাঙ্কে টাকা না থাকলেও হবে UPI পেমেন্ট! নতুন পরিষেবা চালু করল BharatPe

ডিজিটাল পেমেন্টের জগতে বড় পদক্ষেপ নিল ফিনটেক সংস্থা BharatPe। এবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা না…

June 7, 2026

সরকারি অফিসে ছুটতে হবে না! বাড়িতে বসেই অনলাইনে করুন নতুন রেশন কার্ডের আবেদন

রেশন কার্ড এখন শুধু ভর্তুকি মূল্যে খাদ্যশস্য পাওয়ার মাধ্যম নয়, এটি একটি গুরুত্বপূর্ণ সরকারি পরিচয়পত্র…

June 7, 2026

এই যোগ্যতা না থাকলে মিলবে না যুবশক্তি ভরসা কার্ডের ৩০০০ টাকা! কবে শুরু হবে আবেদন?

রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য বড় সুখবর। অন্নপূর্ণা ভাণ্ডারের পর এবার আলোচনায় এসেছে যুবশক্তি ভরসা কার্ড।…

June 7, 2026

রাজ্যের সব মাদ্রাসা নিয়ে বড় সিদ্ধান্ত! পূর্ণাঙ্গ তথ্যের রিপোর্ট চাইল নবান্ন

রাজ্যের সমস্ত মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহের নির্দেশ দিল নবান্ন। সংখ্যালঘু বিষয়ক ও…

June 6, 2026