ইতিমধ্যেই জি বাংলার ‘মিঠাই’ ধারাবাহিকে সিদ্ধার্থ ও মিঠাইয়ের অনস্ক্রিন প্রেম পর্ব শুরু হয়ে গিয়েছে। পাহাড়ে গিয়ে মিঠাইকে বুকে টেনে নিয়ে ‘আই লাভ ইউ’ বলেছে সিদ্ধার্থ। তবে মিঠাইও পিছিয়ে থাকেনি, সেও হল্লা পার্টির সকলের সামনে হাঁটু গেড়ে বসে সিদ্ধার্থকে প্রেম নিবেদন করেছে। পাহাড়ের বুকে ধারাবাহিকের পর্দায় মিঠাই ও সিদ্ধার্থের প্রেম পর্ব শুরু হতে না হতেই রীতিমতো উচ্ছ্বসিত ধারাবাহিক অনুরাগীরাও।
ধারাবাহিকের গল্প অনুযায়ী ইতিমধ্যেই দাদাই ও ঠাম্মির পাশাপাশি হল্লা পার্টি ফিরে এসেছে কলকাতার মনোহরায়। আর সেখানে ফিরেই সিদ্ধার্থের হাতে ধরিয়ে দেওয়া হয়েছে একটা ভিকট্রি কাপ। কারণ অবশেষে সে নিজের মনের কথা বুঝতে পেরেছে। কাপ হাতে নিয়ে সে সকলের সামনে আবারও মিঠাইকে বলেছে দাদাই-ঠাম্মির মত সেও মিঠাইয়ের সাথে বুড়ো হতে চায়। যা শুনে মিঠাই রীতিমতো লজ্জায় লাল হয়ে যায়।
ধারাবাহিকের এমন গদগদ প্রেম কাহিনীকে টেক্কা দিয়ে সোশ্যাল মিডিয়ার পাতায় সরাসরি পর্দার মিঠাইকে অর্থাৎ সৌমিতৃষা কুন্ডুকে ‘আই লাভ ইউ’ বলল অন্যকেউ। সে আর কেউ নয়, এক একরত্তি। সোশ্যাল মিডিয়ার পাতায় মিঠাইয়ের উদ্দেশ্যে সে বলেছে, সে মিঠাইকে খুব ভালোবাসে। এমন ভালবাসার কথা জানতে পারলে উত্তর না দিয়ে থাকা যায় না। তাই তার ভালোবাসার উত্তরে মিঠাই তাকে ‘আই লাভ ইউ টু’ লিখে পাঠিয়েছে। এই একরত্তির সাথে মিঠাইয়ের এই ভালোবাসার আদান-প্রদান পছন্দ হয়েছে অভিনেত্রীর অনুরাগীদেরও।
বাংলা টেলিভিশন জগতে জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠাই’। এই ধারাবাহিকে নাম ভূমিকায় অভিনয় করে টেলিভিশন জগতের অন্যতম পরিচিত অভিনেত্রী হয়ে উঠেছেন সৌমিতৃষা কুন্ডু। মিঠাই চরিত্র অভিনেত্রীকে দর্শকমহলে এক অন্য মাত্রায় জনপ্রিয়তা এনে দিয়েছে, তা নিয়ে কোন সন্দেহ নেই। বর্তমানে পর্দার মিঠাইয়ের অনুরাগীর সংখ্যাও নেহাত কম নয়, তা আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখে না।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…