জিও প্রাইমের সঙ্গে পাল্লা দিতে বাজারে আনা হয়েছিল এয়ারটেলের রোমিং ফ্রি প্ল্যান। এবার এই ধু টেলিকম কোম্পানিকে টেক্কা দিতে ‘দিল খোল কে বোল’ নামে আনলিমিটেড কলিং প্ল্যান চালু করল সরকারি টেলিকম সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড BSNL। দেশের ২২টি সার্কেলে পোস্টপেইড গ্রাহকদের জন্য এই প্ল্যান চালু করেছে কোম্পানি।
৫৯৯ টাকার এই প্ল্যানে আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধা দেওয়া হবে। শুধু তাই নয়, রোমিংয়েও কাজ করবে এই প্যাকটি। অর্থাৎ আপনি যদি রোমিংয়ে থাকেন এবং আপনার ফোনে ৫৯৯ এর এই প্যাকটি অ্যাক্টিভেট থাকে, তাহলে দেশের যে কোনো প্রান্ত থেকে, যে কোনো সময় কল করতে পারবেন। এর জন্য আপনার অ্যাকাউন্ট থেকে কোনো টাকা কেটে নেওয়া হবে না।
বিএসএনএল-এর ৫৯৯ টাকার প্রি-পেইড প্ল্যান
বিএসএনএল-এর ৫৯৯ টাকার প্ল্যানের ভ্যালিডিটি ৮৪ দিন। এই প্ল্যানে গ্রাহকরা আনলিমিটেড ভয়েস কলিং করার সুবিধা পাবেন। এর মধ্যে রয়েছে জাতীয় রোমিং এবং এমটিএনএল রোমিং কল, যা দিল্লি এবং মুম্বাইয়ে অফার করা হয়। দৈনিক ৩ জিবি ডেটা লিমিট অতিক্রান্ত হলেও ইন্টারনেট স্পিড কমে ৪০ কেবিপিএস হয়ে যায়। এ ছাড়া প্রতিদিন ১০০টি করে বিনামূল্যে এসএমএস দেওয়া হচ্ছে গ্রাহকদের।
এছাড়াও নাইট আনলিমিটেড ফ্রি ডেটা দেওয়া হয়েছে। যা রাত ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত বিনামূল্যে নেট পরিষেবা উপভোগ করা যাবে। এ ছাড়া বিএসএনএল টিউন, জিং মিউজিক দেওয়া হবে প্যাকের সঙ্গে। তবে এই প্ল্যানে কোনও জনপ্রিয় ওটিটি পরিষেবা দেওয়া হচ্ছে না।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…