টেক বার্তা

একবার রিচার্জ করলে চলবে সারা বছর, নেট-কলিং-OTT সবই পাবেন একসঙ্গে, BSNL-এর প্ল্যানে অনেক সুবিধা

সরকারি টেলিকম সংস্থা BSNL সবসময় তার ব্যবহারকারীদের জন্য সস্তা এবং সাশ্রয়ী মূল্যের প্ল্যান অফার করে থাকে। সম্প্রতি তেমনই একটি দুরন্ত প্ল্যান নিয়ে এসেছে BSNL। আপনি যদি বেশি দিনের মেয়াদ, বেশি ডেটা এবং ওটিটি প্ল্যানের সন্ধানে থাকেন তবে আপনি বিএসএনএলের এই নতুন প্রিপেইড প্ল্যান ব্যবহার করতে পারেন। এই প্ল্যানের দাম ১৯৯৯ টাকা, এতে আপনি অনেক সুবিধা পেতে চলেছেন। একই সঙ্গে এই প্ল্যানকে জিওর সঙ্গে তুলনা করা হচ্ছে।

বিএসএনএল-এর ১৯৯৯ টাকার এই প্ল্যানে ব্যবহারকারীরা একসঙ্গে ৩৬৫ দিনের ভ্যালিডিটি পাবেন। এর পাশাপাশি প্রতিদিন বিনামূল্যে ১০০টি এসএমএস সহ আনলিমিটেড ভয়েস কলিং সুবিধাও পাবেন। এছাড়াও এটিতে মোট ৬০০ জিবি ডেটা পেয়ে যাবেন। এই রিচার্জ প্ল্যান অ্যাক্টিভ করলে ইরোস নাও-তে ওটিটি ফ্রি অ্যাক্সেস পাওয়া যাবে ৩০ দিন পর্যন্ত। বিএসএনএল-এর এই প্ল্যানটি বৈধতার দিক থেকে জিও এবং ভোডাফোন-আইডিয়ার (VI) প্ল্যানগুলিকে কঠিন প্রতিযোগিতার মুখে ফেলেছে।

VI ১,৯৯৯ টাকার প্ল্যানের ভ্যালিডিটি ২৫০ দিন পর্যন্ত। এতে ইন্টারনেটের জন্য ১.৫ জিবি ডেটা দেওয়া হচ্ছে। প্ল্যানটিতে ১০০ টি এসএমএস এবং অতিরিক্ত সুবিধাও রয়েছে। এর পাশাপাশি ভিআই মুভিজ এবং টিভি অ্যাপের ফ্রি সাবস্ক্রিপশনের সুবিধা দিচ্ছে কোম্পানি।

ভিআই এবং বিএসএনএলের ১৯৯৯ টাকার প্ল্যানটি মাত্র কয়েকটি ক্ষেত্রে জিওর ১৪৯৯ টাকার সস্তা প্ল্যানের চেয়ে এগিয়ে রয়েছে। তবে জিওর এই প্ল্যানের কথা বলতে গেলে এর ভ্যালিডিটি ৮৪ দিনের জন্য। যার মধ্যে আপনি প্রতিদিন ৩ জিবি ডেটা পাবেন এবং আনলিমিটেড ৫জি ডেটার সুবিধা রয়েছে কিন্তু বিএসএনএল এই মুহূর্তে তার ব্যবহারকারীদের ৫জি পরিষেবা দিচ্ছে না। জিওর ১৪৯৯ প্ল্যানে আপনি ১০০ টি ফ্রি এসএমএস এবং আনলিমিটেড কলিংয়ের সাথে জিও অ্যাপে বিনামূল্যে অ্যাক্সেস পাবেন। বিএসএনএল-এ আপনি ইরোস নাও ওটিটি-র সাবস্ক্রিপশন পাচ্ছেন।

Saikat Sarkar

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026